দলে পদের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ, আত্মঘাতী বিজেপি নেত্রী

সোনামুখীতে যে বিজেপি নেতার বিরুদ্ধে দলেরই নেত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তিনি দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এক হেভিওয়েট নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ন্যাকারজনক ঘটনা বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে। দলেরই এক নেত্রীকে পদ প্রদানের লোভ দেখিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে গিয়েছে এক বিজেপি নেতা। শেষে অপমানে আত্মঘাতী(Suiside) হয়েছেন সেই বিজেপি নেত্রী। এখন এই পদ্মশিবির এমনই এক দলে পরিণত হয়েছে যেখানে বিজেপির মহিলাকর্মীদের গায়ে সবান মাখিয়ে স্নান করানোর পাশাপাশি তাঁদের পদ প্রাপ্তির লোভ দেখিয়ে টানা দিনের পর দিন তাঁকে ধর্ষণ(Rape) করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার(Bankura District) সোনামুখীতে(Sonamukhi)। এর আগেও বঙ্গ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন দলেরই মহিলা কর্মী থেকে শুরু করে নেত্রীরা। এবার সেই সব অভিযোগের সঙ্গে আরও একটি অভিযোগ জুড়ে গেল।

জানা গিয়েছে, সোনামুখীতে যে বিজেপি নেতার বিরুদ্ধে দলেরই নেত্রীকে পদ প্রদানের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে তিনি দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এক হেভিওয়েট নেতা। বাড়ি পাত্রসায়রের মজুরডাঙায়। তাঁর বিরুদ্ধে গত ২৪ জানুয়ারি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী। খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। লোকসভা ভোটের আগে দলেরই এক নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠায় গেরুয়া শিবির চরম অস্বস্তিতে। দলের নেতারা কার্যত মুখ বাঁচিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পলাতকই রয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা। মজার কথা এতবড় ঘটনা ঘটে গেলেও বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতাদের দাবি, তাঁরা কেউ নাকি এই ব্যাপারে কিছুই জানেন না। মৃতার স্বামী জানিয়েছেন, ২০২২ সালের পুরভোটের সময় তাঁর স্ত্রী দলের প্রার্থীও হয়েছিলেন সোনামুখী পুরসভার একটি ওয়ার্ডে। তখনই ওই বিজেপি নেতার সঙ্গে তাঁর স্ত্রীর পরিচয় হয়।

মৃতার স্বামী জানিয়েছেন, অভিযুক্ত বিজেপি নেতা দলের তরফে অন্যত্র পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। তারপরও তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই তিনি দলের শীর্ষ নেতাদের ম্যানেজ করে তাঁদের ওয়ার্ডের দায়িত্ব নেন। ওই সময় থেকেই তাঁর স্ত্রীকে দলের উঁচু পদে বসানোর লোভ দেখিয়ে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত বিজেপি নেতা। তার জেরেই বিষ্ণুপুরে মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে প্রায়শই ওই মহিলা বিজেপি নেত্রীকে ধর্ষণ করেন অভিযুক্ত নেতা। মোবাইলে তোলা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়। তখন গোটা বিষয়টি ওই নেত্রী তাঁর স্বামীকে জানানোর পাশাপাশি সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপর ওই বিজেপি নেতা আরও বেপরোয়া হয়ে ওঠেন। ফোনে ওই মহিলাকে কটূক্তিও করতে থাকেন। পুলিশের খাতায় পলাতক থাকলেও ফোনে ও মেসেজে লাগাতার কুৎসিত মন্তব্য করতে থাকায় ওই বিজেপি মনের দিক থেকে ভেঙে পড়েন। গত ২৩ জানুয়ারি তিনি বাড়িতেই আত্মঘাতী হন।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা