বান্ধবগড় জঙ্গলে  আচমকাই বাঘিনীর হামলা, নিহত এক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার বাঘিনীর হামলার প্রাণ হারালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে। ভোপাল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে উমারিয়া জেলার বিটিআরের পানপাথা রেঞ্জে এ ঘটনা ঘটে। এই হামলার জেরে প্রাণ হারিয়েছেন ৫০ বছর বয়সী এক নারী এবং আহত হয়েছেন এক জন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জানা গিয়েছে বাঘিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ভুরি বাই কোল। আহত হয়েছেন বছর ৩৫-এর তিরাসি বাই কোল। বর্তমানে তিনি মানপুরের কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন। বন দফতরের আধিকারিকরা দিনভর বাঘিনীটির গতিবিধির উপর নজর রাখছেন। এই হামলার প্রসঙ্গে স্থানীয় গ্রামবাসী প্রবীণ জয়সওয়াল জানিয়েছেন, তিন মহিলা কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যাওয়ার সময় দুটি শাবকের সঙ্গে ঘুরে বেড়ানো বাঘিনী আচমকাই আক্রমণ করে। এই হামলার জেরে একজন পালিয়ে যেতে সক্ষম হন। তবে আচমকাই হামলার কারণে একজন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন অন্যজন গুরত্বর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। কেন আচমকাই ওই বাঘিনী আক্রমণ চালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি  মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের প্রশাসন।

প্রসঙ্গত, বাঘের হামলায় প্রাণহানির ঘটনা প্রথম নয়। এরআগেও এমন ঘটনা ঘটেছে। সবথেকে বেশি বাঘের হামলার ঘটনা ঘটে মহারাষ্ট্রের চন্দ্রপুরে । এখানে বাঘের হামলার জেরে প্রাণ হারান বহু বাসিন্দা । আর এবার বাঘের হামলার ঘটনা ঘটল বান্ধবগড় টাইগার রিজার্ভে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে