বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা জাভির

Share:

নিজস্ব প্রতিনিধি : বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিলেন জাভি হার্নান্দেজ। শনিবার রাতে ভিয়ারিয়ালের কাছে বার্সেলেোনা হেরে যায় ৫-৩ গোলে। এই হারের পরই বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন জাভি।

ক্লাব ছাড়ার প্রসঙ্গে জাভি জানান, ’৩০ জুন আমি চলে যাচ্ছি। একজন বার্সেলোনার সমর্থক হিসাবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। ক্লাবের সব দিক দিয়েই পরিবর্তন দরকার। এখনও মরশুম শেষ হতে চার মাস বাকি আছে। আমি চেষ্টা করব, ক্লাবের যাতে ভালো হয়।‘ জাভির ক্লাব ছাড়ার কথা ঘোষণার পর কে বার্সেলোনার পরবর্তী কোচ হবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, জাভির জায়গা নিতে প্রস্তুত রাফায়েল মা্র্কেজ। মেক্সিকান এই খেলোয়াড় জানান, তাঁকে যদি কোচের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি তা নেওয়ার জন্য তৈরি আছেন। বার্সেলোনার কোচ হতে কে না চায়। তাই চেষ্টা করব সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার।

উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বর মাসে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি। গত বছর লা লিগায় জাভি বার্সেলোনাকে লিগ জয়ের শিরোপা এনে দিয়েছিলেন। তবে এই বছর তেমন দাগ কাটতে পারেনি বার্সেলোনা। পাশাপাশি স্প্যানিশ সুপার কাপেও রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর পর গত সপ্তাহে বার্সেলোনা বিদায় নিয়েছে কোপা দেল রে থেকে।

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা