চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় পড়ুয়ার রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটল ভারতীয় পড়ুয়া মৃত্যুর ঘটনা। এই পড়ুয়া মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকদিন নিখোঁজ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর মা। আর তাঁর সেই পোস্টের পরেই খবর আসে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আসা ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে।

ভারতীর পড়ুয়ার মা গৌরী আচার্য রবিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলেকে খুঁজে পেতে সাহায্য করার আবেদন করেছেন। তিনি লিখেছিলেন, ‘আমাদের ছেলে নীল আচার্য গতকাল ২৮ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। তাকে শেষবার এক উবার চালক দেখতে পান। তিনি নীলকে পারডু বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়েছিলেন।  আপনারা যদি কিছু জানেন তবে দয়া করে আমাদের সহায়তা করুন ।‘ তাঁর এই পোস্টের পর পারডুর ক্যাম্পাসে একজন “কলেজ-বয়সী পুরুষের” লাশ উদ্ধার  হয়। এরপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে নীত আচার্য হিসাবে চিহ্নিত করেছে।

বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মিডিয়া এজেন্সি পারডু এক্সপোনেন্ট জানিয়েছে, কম্পিউটার বিজ্ঞান বিভাগকে তাদের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর অন্তর্বর্তীকালীন বিভাগের প্রধান ক্রিস ক্লিফটন জানিয়েছেন। ক্লিফটন বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এক ছাত্র নীল আচার্য মারা গেছেন।‘

শিকাগোর ভারতীয় কনস্যুলেট জেনারেলও আধিকারিক  জানিয়েছেন, ছাত্রদের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য সমস্ত সহায়তা তাদের করা হবে। তবে কি করে ওই পড়ুয়ার মৃত্যু হল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে মার্কিন পুলিশ  শুরু করেছে তদন্ত ।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ