মঙ্গল সকালেই বর্ধিত DA পেয়ে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা

গত ডিসেম্বর মাস পর্যন্তও ৬ শতাংশ হারে DA পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এ মাস থেকে শুরু হল ১০ শতাংশ হারে DA প্রাপ্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যা বলেন সেটাই করেন। যা দেবেন তিনি বলেন সেটা দিয়েই ছাড়েন। কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) হিসাবে তিনি গত বছরের বড়দিনের সময় ঘোষণা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) মহার্ঘ্য ভাতা বা Dearness Allowance যাকে অনেকেই DA নামে চেনেন, তা আরও ৪ শতাংশ বাড়তি হারে দেওয়া হবে। ওই মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে DA পেয়েছেন। ঠিক ১ মাস বাদে তাঁরা এদিন অর্থাৎ মঙ্গলবার সকালেই পেয়ে গেলেন আরও বাড়তি ৪ শতাংশ DA। সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের DA প্রাপ্তির হার দাঁড়ালো ১০ শতাংশ। এদিন সকালেই রাজ্যের সরকারি কর্মচারীদের নয়া DA সহ মাইনে ঢুকে গিয়েছে বলেই জানা গিয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বেতন ঢুকে গিয়েছে তাঁদের।

গত ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ DA ঘোষণা করেন। নতুন হারে DA সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকায় স্বাভাবিক ভাবেই এখন খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা। গত ডিসেম্বর মাস পর্যন্তও ৬ শতাংশ হারে DA পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এ মাস থেকে শুরু হল ১০ শতাংশ হারে DA প্রাপ্তি। এদিন সকালেই অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীর মোবাইল স্ক্রিনেই ভেসে উঠেছে ব্যাঙ্ক থেকে পাঠানো বেতনের মেসেজ। সাধারণত প্রতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই সেই মাসের মাইনে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। গত ২৯শে ডিসেম্বরের পর এদিন ৩০শে জানুয়ারি মাইনে পেলেন তাঁরা। এ মাস থেকে যে যার Basic Salary’র ১০ শতাংশ হারে DA পাচ্ছেন। যেমন, রাজ্যের Group-D কর্মচারীদের ন্যূনতম Basic Salary ১৭,০০০ টাকা। নতুন হারে তাঁরা তাই ন্যূনতম ১৭০০ টাকা DA হিসেবে পাবেন। ঠিক একইভাবে রাজ্যের Group-C কর্মচারীরা পাবেন ন্যূনতম ২২৭০ টাকা।   

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের