‘বিগবস’ বিজয়ী হয়েও রেহাই নেই, ফের আইনী বিপাকে মুনাওয়ার ফারুকী

পুলিশের মতে, একজন কর্তব্যরত কনস্টেবল লক্ষ্য করেছেন যে, একজন ব্যক্তি উদযাপনের দৃশ্য ধারণ করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৮ জানুয়ারি কেরিয়ারের মাইলফলক ছুঁলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। দাপুটে সকল প্রতিযোগীদের হারিয়ে বিগবস ১৭-এর বিজেতার শিরোপা অর্জন করলেন মুনাওয়ার ফারুকি। যিনি এর আগে কঙ্গনা রানাউতের ‘লকআপ’-এর বিজেতা হয়ে ছিলেন। অঙ্কিতা লোখন্ডে, অভিষেক, মান্নারার মতো একাধিক দাপুটে প্রতিযোগীদের হারিয়ে বিজয়ীর শিরোপা অর্জন করেছেন তিনি, তাঁর এহেন জয়ে ভক্তদের আনন্দের সীমা নেই। বিগবস ১৭-জেতার পর, সোমবার মুম্বইয়ের ডোংরি এলাকায় মুনাওয়ার ফারুকিকে বিপুল ভক্তস্রোত স্বাগত জানায়।

যার পুরোটাই ফুটে ওঠে ড্রোণ ক্যামেরায়। ডংরি এলাকায় তাঁর গ্র্যান্ড অভ্যর্থনা এবং বিজয় উদযাপনের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও এখন ইন্টারনেটে দাপট দেখিয়ে বেড়াচ্ছে। আর তাতেই বিপদ একেবারে মাথার উপরে ঝুলছে। ভাইরাল ভিডিওগুলিতে, স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে বিগবসের ট্রফি তোলার সময় গাড়ির সানরুফে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। আর তাতেই উঠেছে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ডোংরি পুলিশ মুনাওয়ার ফারুকীর বিজয়ের ভিডিও ক্যাপচার করা একজন ড্রোন অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশের মতে, একজন কর্তব্যরত কনস্টেবল লক্ষ্য করেছেন যে, একজন ব্যক্তি উদযাপনের দৃশ্য ধারণ করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করছেন।

এরপর পুলিশ আরবাজ ইউসুফ খান নামে ওই পরিচিত অপারেটরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে, তিনি শিন্দে এবং পিএসআই মুল্লা কারুর কাছ থেকে ড্রোণ ওড়ানোর অনুমতি পেয়েছিলেন কিনা! তখন খান স্বীকার করেছেন যে, তার প্রয়োজনীয় অনুমোদনের অভাব ছিল। তারপরই পুলিশ খানের ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করেছে। কর্তৃপক্ষ ড্রোন ব্যবহার সংক্রান্ত মুম্বই পুলিশ কমিশনারের আদেশ লঙ্ঘনের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রবিধান মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ওদিকে মুনাওয়ার বিগবস হাউসে ১৫ সপ্তাহ ধরে লড়াইয়ের পর বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন। ট্রফির সাথে, তিনি নগদ ৫০ লক্ষ টাকা এবং একটি নতুন হুন্ডাই গাড়ি পুরস্কার হিসেবে ঘরে নিয়ে যান। এদিকে মুম্বই পুলিশের দাবি, যে ড্রোনের মাধ্যমে ওই ছবি ও ভিডিয়োগুলি তোলা হয়েছিল, সেগুলির কোনও রেজিস্ট্রেশন হয়নি। সেই অভিযোগেই এফআইআর দায়ের করা হয়েছে ওই দ্রোণে বন্দি করা ক্যামেরাম্যানের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয় জানান নি মুনাওয়ার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের