চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজেট অধিবেশনে কবে ভাষণ মোদীর, জানুন

নিজস্ব প্রতিনিধি : বাজেট অধিবেশন নিয়ে সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ জানুয়ারি লোকসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী ৭ জানুয়ারি রাজ্যসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বুধবার থেকে শুরু হল বাজেট অধিবেশন। বৃহস্পতিবার লোকসভায় নির্বাচনের আগে অন্তর্বর্তী প্রস্তাবিত বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপর প্রস্তাবিত বাজেটের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা হবে সংসদে। তারপর বাজেটের স্বপক্ষে সংসদের দুই কক্ষেই ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। এদিন বাজেট অধিবেশনের শুরুতে নারী শক্তির কথা উঠে আসে প্রধানমন্ত্রী মোদীর কথায়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, নতুন সংসদ ভবন শুরুর পর প্রথম যে অধিবেশন হয়েছিল, সেখানে সংসদে নারী শক্তি বন্ধন অধিনিয়ম পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরই গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন কুচকাওয়াজে নারী শক্তির কথা তুলে ধরা হয়েছে। বুধবার থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হল। বৃহস্পতিবার এই সংসদেই অন্তর্বর্তী প্রস্তাবিত বাজেট পেশ করবেন নির্মলা সীতারাম। এভাবেই নারী শক্তির উৎসব পালিত হল সংসদে।

এদিন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মু। বাজেট অধিবেশনের শুরুতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বাজেট অধিবেশন।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ