পুরুলিয়ার কোটশিলাতে রাতের অন্ধকারে চিতা বাঘের আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: জঙ্গল ছেড়ে গ্রামে দেখা গেছে চিতাবাঘ। ঘটনাস্থল পুরুলিয়ার কোটশিলা থানার সিমনি বিটের সিমনি গ্রাম। এমনই দাবি জেলা বন আধিকারিকের। আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে সোমবার রাতে। গভীর রাত্রে গ্রামেরই এক বাসিন্দা গ্রামের রাস্তায় চিতা বাঘটিকে(Lepard) দেখতে পান।এরপরই বুধবার ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছান । চিতাবাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে। রাতের সময় একলা বাড়ির বাইরে না বেরোনোর জন্য এবং জঙ্গলে (Forest)একলা না যাওয়ার জন্য গ্রামবাসীদের সতর্ক করা হয়।

জঙ্গল সংশ্লগ্ন গ্রামগুলিতে প্রচার পত্র বিলি করা হচ্ছে।পাশাপাশি মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।বন দপ্তর সুত্রে খবর গত ২মাস আগে গ্রাম ছেড়ে জঙ্গলের ভেতরে চলে যাওয়া গবাদি পশুর দেহ পরে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, এর আগে একাধিকবার ঝাড়খণ্ড(Jharkhand) ঘেঁষা সিমনি জঙ্গলে গবাদি পশুর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে। ২০২২সালে প্রথম বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় প্রথম চিতাবাঘের ছবি ধরা পড়ে।

ঘটনায় আতঙ্ক দানা বেঁধেছে সিমনি জঙ্গল লাগোয়া গ্রামাঞ্চল গুলিতে।তবে ওই এলাকায় এখনও কোনো মানুষের উপর আক্রমন চালায়নি চিতাবাঘ। কিন্তু কোন ঝুঁকি নিতে নারাজ মনো দপ্তর। তাই সতর্কতা প্রচার চালানো হচ্ছে যেরকম, তেমনি পাশাপাশি কি করে ওই চিতা বাঘকে ধরা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়