পুনমের শেষ পোস্ট ভাইরালের পর থেকেই নিখোঁজ পরিবার, তিনি মৃত না জীবিত?

যিনি তার মৃত্যুর খবর শেয়ার করেছিলেন এবং তিনি সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়েছিল। এরপরই তাঁরা বোনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর ফোন পাওয়া যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নীল ছবির তারকার মৃত্যুতে রীতিমতো কনফিউশনে পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। আদেউ মারা গিয়েছেন নাকি, বেঁচে আছেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল পুনম পাণ্ডে, তা নিয়েই মনে সংশয়ে জেরবার সাইবার বাসীর। শুক্রবার দুপুরে পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে একটি পোস্ট নিয়েই শুরু হয় শোরগোল। যেখানে দাবি করা হয় যে, জরায়ু-মুখের ক্যান্সারের শেষ পর্যায়ে ছিলেন পুনম পাণ্ডে, ১ নভেম্বর মারা গিয়েছেন তিনি। বিষয়টি অভিনেত্রীর ম্যানেজার নিশ্চিত করেছেন। কিন্তু এই পোস্টের কোনও যাচাই করণ খুঁজে পাচ্ছেন না নেটবাসী। অভিনেত্রীর পরিবারও এই বিষয়ে কিছু জানায়নি। সোমবার শেষ তিনি মিডিয়ার সামনে এসেছিলেন। এছাড়াও কিছুদিন আগেই একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

কিন্তু তার মৃত্যুতে রীতিমতো স্তম্ভিত দেশ। কারণ তিনি যে ক্যান্সারে আক্রান্ত তা কোনদিনও ধরা পড়েনি তাঁর চোখে মুখে। এদিকে স্নানের ভিডিও থেকে পর্ণকাণ্ডে ফেঁসে যাওয়া-সহ একাধিক বিতর্ক রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এদিকে কেউ কেউ বলছেন অভিনেত্রী মারা যাননি, কোনও প্রমাণ নেই তাঁর মৃত্যুর। এদিকে চলচ্চিত্র সমালোচক কমল আর খান পুনমের একটি ভিডিও শেয়ার করে লেখেন, পুনম বেঁচে আছেন তাঁর কিছু হয় নি, এদিকে ভক্তদের বিশ্বাস প্রচারের আলোকে আসার জন্যে এটি নতুন ফাঁদ পুণমের। এদিকে নাকি পুনমের মৃত্যুর খবরে তাঁর পরিবারও জানেনা। এদিকে অভিনেত্রীর ম্যানেজার দাবি করেছেন যে, পুনযের মৃত্যুর খবর তাঁর বোনের কাছ থেকে নিশ্চিত করা হয়েছিল। তবে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। এদিকে পুনম পান্ডের পরিবার নাকি নিখোঁজ। IndiaToday.in-এর একটি কথোপকথনে, অভিনেতা-মডেলের ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে যে, আজ সকালে, তারা পুনমের বোনের কাছ থেকে একটি ফোন পাওয়া গিয়েছিল, যিনি তার মৃত্যুর খবর শেয়ার করেছিলেন এবং তিনি সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়েছিল। এরপরই তাঁরা বোনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর ফোন পাওয়া যাচ্ছে না।

সূত্রটি আরও যোগ করেছে, “আমরা পুনমের বোনের সঙ্গে আমাদের শেষ কল করার পরে তাকে কল করার চেষ্টা করেছি কিন্তু তারপর থেকে, তার ফোনটি বন্ধ রয়েছে। শুধু তাই নয়, তার পরিবারের অন্য সদস্যদেরও যোগাযোগ করা যাচ্ছে না। আমরা ২ জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। -পুনমের টিমের ৩ জন সদস্যও এবং আশ্চর্যজনকভাবে, সবার ফোন হয় সুইচড অফ বা পৌঁছানো যাচ্ছে না। তাই এই মুহূর্তে আমরাও বিভ্রান্ত।” পুনম পান্ডের দল তার মৃত্যুর বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করার পরে , তারা একটি নতুন বিবৃতি পোস্ট করে নিশ্চিত করেছে যে, পুনমের মৃত্যুর খবরটি প্রথমে তার বোন নিশ্চিত করেছেন। তবে তার দল এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক