রশ্মিকা, ক্যাটরিনার পর এবার ‘ডিপফেক’-এর শিকার অক্ষয় কুমার

অক্ষয় কুমারের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটি গেমিং অ্যাপ্লিকেশনকে সমর্থন করছেন, যেটি পুরোপুরি নকল। AI-প্রযুক্তির ব্যবহার করে সেটি বানানো হয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! ‘ডিপফেক’-এর কবলে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন বলিউড তারকারা। প্রথম শুরু হয়, সুপারস্টার অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার থেকে। এরপর একে একে ডিপফেকের শিকার ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া। এবার তালিকায় নাম জুড়ল অক্ষয় কুমারের। রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিওর জালচক্রী ধরা পড়েছিল। যিনি নিজেকে রশ্মিকার বিশাল ভক্ত বলে দাবি করেছেন। তাঁর খ্যাতি অর্জন করার জন্যই তিনি একজন ইন্দো-আমেরিকান মহিলার মুখে রশ্মিকার মুখ বসিয়ে দিয়েছিলেন বলে শিকার করেছেন। এবার এই তালিকায় নাম জুড়ল খিলাড়ি কুমার অক্ষয় কুমার। ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

তবে কে এই কাণ্ডটি ঘটিয়েছে, সে বেপাত্তা। অক্ষয় কুমারের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটি গেমিং অ্যাপ্লিকেশনকে সমর্থন করছেন, যেটি পুরোপুরি নকল। AI-প্রযুক্তির ব্যবহার করে সেটি বানানো হয়েছে বলে অভিযোগ।অভিনেতা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নিজে সোচ্চার হয়েছেন, এবং বিষয়টি নিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছে, বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিনেতা পরিচয় অননুমোদিত ব্যবহারের জন্যে দায়ী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অক্ষয় কুমারের ঘনিষ্ঠ সূত্র বলেছেন, তিনি এরকম কাণ্ডে দুঃখ পেয়েছেন। তাই সমস্যাটি সমাধানের জন্যে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এআই-জেনারেটেড ভিডিওতে, অক্ষয়কে বলতে শোনা যায়, “আপনিও খেলতে পছন্দ করেন? আমি আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার এবং এভিয়েটর গেমটি চেষ্টা করার পরামর্শ দিচ্ছি। এটি সারা বিশ্বে জনপ্রিয় স্লট যা সবাই এখানে খেলে। আমরা নই। ক্যাসিনোর বিরুদ্ধে খেলছি কিন্তু অন্য খেলোয়াড়দের বিরুদ্ধেনয়।” 

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?