রামলীলা অবলম্বনে নাটকে আপত্তিকর সংলাপ, গ্রেফতার পুনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ ৫ ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামলীলা অবলম্বনে আপত্তিকর সংলাপ ও দৃশ্য নিয়ে একটি নাটক মঞ্চস্থ করে পুনে বিশ্ববিদ্যালয়। আর এই নাটক ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে পুনে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও পাঁচ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ হয়। আর তারপরেই আরএসএস অনুমোদিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কর্মী এবং পুনে বিশ্ববিদ্যালয়ের ললিত কলা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু ছড়িয়ে পড়েছে।

শুক্রবার ললিত কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয় রামলীলা অবলম্বনে নাটক। ইন্সপেক্টর অঙ্কুশ চিন্তামন জানিয়েছেন, এবিভিপি নেতা হর্ষবর্ধন হরপুডের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারা (ইচ্ছাকৃত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত) এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ললিত কলা কেন্দ্রের বিভাগীয় প্রধান ডঃ প্রবীণ ভোলে এবং ছাত্র ভবেশ পাতিল, জয় পেডনেকর, প্রথমেশ সাওয়ান্ত, ঋষিকেশ দলভি এবং যশ চিখলেকে গ্রেপ্তার করেছে।

এফআইআর অনুসারে, নাটকে দেখা গিয়েছে সীতা সিগারেট খাচ্ছেন আর অশ্লীল মন্তব্য। এছাড়াও এফআইআরে বলা হয়েছে, এবিভিপি-র সদস্যরা নাটকটি নিয়ে আপত্তি তোলেন এবং অনুষ্ঠান বন্ধ করে দেন। এরপরেই শিল্পীরা তাঁদের হেনস্থা ও মারধর শুরু করেন। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য