আগরপাড়াতে নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার, রাস্তা অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,আগরপাড়া ও হলদিয়া: নিখোঁজ ৮ বছরের বালক মৃত অবস্থায় উদ্ধার হওয়ার পর স্থানীয়রা শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আগরপাড়া(Agarpara) আল্পেনডেয়ারী মোড় সংলগ্ন বিটি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানায়।।মূলত পুলিশের বিরুদ্ধেই তাদের অভিযোগ এবং একই সাথে যারা এই শিশুটিকে খুন করেছে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ।

অভিযোগ গত ৫ দিন আগে বছর ৮ এর ইমতিয়াজ হোসেন নিখোঁজ হয়।পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে খড়দহ থানায়(Kardaha P.S.) অভিযোগ জানানো হয়।তবে পুলিশ তদন্ত শুরু করলেও কোন খোঁজ মেলে না।অবশেষে শনিবার দুপুরে স্থানীয় একটি জুটমিলের মাঠের পাশে জলাশয়ের ধার থেকে হাত-পা বাঁধা,মুখে রুমাল গোঁজা অবস্থায় মৃত ইমতিয়াজকে পাওয়া যায়।তারপরেই স্থানীয়রা উত্তেজিত হয়ে বিটি রোড অবরোধ করে প্রতিবাদ জানায়।ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচদা শুরু হয়।অবশেষে পুলিশের আশ্বাসের অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

তবে ২৪ ঘন্টা মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয়রা।এই ঘটনা কেন্দ্র করে বিটি রোডে ব্যপক যানজট তৈরি হয়ে,চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সন্ধ্যায় ফের বিটি রোড অবরোধ হলে পুলিশ লাঠি নিয়ে ধেয়ে যায়। অবরোধ হটিয়ে যান চলাচল শুরু করে পুলিশ।অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা জাতীয় সড়কে দুর্ঘটনা।উল্টে গেল তেল ট্র্যাঙ্কার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুটো নাগাদ। নন্দকুমার থানার অন্তর্গত হলদিয়া- মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের দাস সুড়ার কাছে, জানা যায় হলদিয়ার দিক থেকে নন্দকুমার দিকে যাওয়ার যাওয়ার সময় ডিজেল ও পেট্রোল ভর্তি তেল ট্যাংকার উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনাস্থলে পৌছায় নন্দকুমার থানার(Nandakumar P.S.) পুলিশ, একটি দমকলের ইঞ্জিন, সেই সঙ্গে একটি জেসিপি ও পাঁচটি ক্রেন দিয়ে তেল তেল টেঙ্কার তুলতে সক্ষম হয়। পড়ে যাওয়া তেল এলাকাবাসীরা বালতি, হাড়ি, কলসি যে যা মত তুলে নিয়ে যায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের