৮০ হাজার টাকায় সন্তানকে বিক্রির অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: ৮০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল খোদ বাবা-মায়ের বিরুদ্ধে।ঘটনাটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার(New Jalpaiguri P.S.) ডিএস কলোনী এলাকার।অভিযোগ, সন্তান জন্ম হতেই তাকে দালালের মাধ্যমে বিহারে বিক্রি করে দেয় বাবা।ঘটনায় বাবা এবং দালালকে আটক করে বিহারের দিকে রওনা দিয়েছে এনজেপি থানার বিশেষ দল।শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হবে। তবে এই বিষয়ে এখনো কোন মন্তব্য করতে চায়নি শিলিগুড়ি পুলিশ(Siliguri Police)।

গত ২৩ ডিসেম্বর শিলিগুড়ির ডিএস কলোনীর (D. S. Colony)বাসিন্দা এক দম্পতির সন্তান হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।অভিযোগ, আগের দুই সন্তান থাকায় এই শিশুটিকে রাখতে চায়নি তারা।তাই হাসপাতাল থেকেই দালালের সঙ্গে যোগাযোগ করে সন্তানের বাবা।এরপর ৮০ হাজার টাকার বিনিময়ে বিহারের এক নি:সন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ।

ওই মহিলা বাড়িতে ফেরার পর বিষয়টি জানাজানি হতেই এনজেপি থানার পুলিশের কাছে খবর যায়।তদন্তে নেমে পুলিশ শিশুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সব তথ্য সামনে আসে।এরপর বাবাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দালালকে আটক করা হয়।দালালের বয়ানের ভিত্তিতে দুজনকে নিয়ে বিহারের দিকে রওনা দিয়েছে এনজেপি থানার (NG P P.S.)দল।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা