গুপ্তচরবৃত্তির অভিযোগে সাজা অস্ট্রেলিয়ান লেখককে

Share:

নিজস্ব প্রতিনিধি : গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত অস্ট্রেলিয়ান লেখক ইয়াং হেংজুনকে ‘স্থগিত মৃত্যুদণ্ড’ দিল চিনের একটি আদালত। স্থগিত মৃত্যুদণ্ডের ফলে এখন ইয়াংয়ের মৃত্যুদণ্ড কার্যকর হবে না। ক্ষেত্রে দুই বছর পর্যবেক্ষণের পর তাঁর সাজা মকুব হতে পারে।

অস্ট্রেলিয়ান লেখক ইয়াং হেংজুন একজন ঔপনাসিক। তিনি চিনের বিষয়ে বিভিন্ন ব্লগ লিখতেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়। শেষপর্যন্ত ইয়াংকে স্থগিত মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। যদিও তাঁকে সাজা দেওয়া নিয়ে ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ও ইতিমধ্যে জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সব মানুষই দেখতে চায়, ইয়াং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিত হচ্ছেন। তবে দেশের অভ্যন্তরীন বিষয়ে অস্ট্রেলিয়াকে হস্তক্ষেপ না করার কথা জানিয়ে দিয়েছে বেইজিং সরকার।

ইতিমধ্যে ইয়াংয়ের বিরুদ্ধে এই সাজার নিন্দা করেছে চিনে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। সিডনিতে ইয়াংয়ের বন্ধু ফেং চোংয়ি জানিয়েছেন, চিনা সরকারের সমালোচনা করার কারণেই ইয়াংয়ের শাস্তি হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধের কথা বলায় শাস্তির মুখে পডতে হয়েছে ইয়ংকে।

উল্লেখ্য, ২০১৯ সালে গুয়াংঝু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইয়াংকে। ২০২১ সালে ইয়াংয়ের বিরুদ্ধে সিক্রেট ট্রায়াল শুরু হয়। জানা গিয়েছে, ইয়াংকে গ্রেফতার করার পর তাঁকে তিনশো বার জিজ্ঞাসাবাদ করা হয়। ইয়াংয়ের পরিবারের সদস্যদের অভিযোগ, গ্রেফতার হওয়ার পর ছয় মাস ধরে তাঁর ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে