৫২০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘রাশিয়ার গুগল’ ইয়ানডেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মালিকানার হাতবদল হচ্ছে ‘রাশিয়ার গুগল’ হিসাবে পরিচিত তথ্য-প্রযুক্তি সংস্থা ইয়ানডেক্সের। রাশিয়ার বিনিয়োগকারীদের একটি গোষ্ঠী সংস্থাটি কিনে নিচ্ছে। ৫২০ কোটি ডলারের বিনিময়ে হাতবদল হচ্ছে ইয়ানডেক্সের। দাম পরিশোধ করা হবে নগদ অর্থ ও শেয়ারের মাধ্যমে। তবে রুশ মুদ্রা রুবেলে নয়, চিনা মুদ্রা ইউয়ানের মাধ্যমেই লেনদেন হবে। 

১৯৯৭ সালের শেষের দিকে রাশিয়ার বাজারে প্রথম পা রেখেছিল ইয়ানডেক্স। কয়েক বছরের মধ্যেই রুশদের কাছে রাশিয়ার গুগল হিসাবে পরিচিতিও লাভ করে তথ্য প্রযুক্তি সংস্থাটি। সার্চ ইঞ্জিনের পাশাপাশি বিজ্ঞাপন, ই–মেল, ই–কমার্স, ক্লাউড সেবা ও স্ট্রিমিংয়ের মতো অনলাইন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাশিয়ার ৫১.২ শতাংশ নেটা নাগরিক ও সাধারণ মানুষ সার্চ ইঞ্জিন-সহ অন্যান্য পরিষেবার জন্য ইয়ানডেক্সকে বেছে নিয়েছে। অনেকদিন ধরেই রুশ সরকার চেয়েছিল ইয়ানডেক্সকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার। অবশেষে সেই চেষ্টা সফল হয়েছে।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরে একাধিক বিদেশি সংস্থা রাশিয়া থেকে পাততাড়ি গুটিয়েছে। অনেকেই নিজেদের সম্পদ অর্ধেক বা তার চেয়েও কম দামে বিক্রি করে দিয়েছে। ইয়ানডেক্সের মালিকানার হাতবদল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। ২০২১ সালে সংস্থার বাজার মূলধন তিন হাজার কোটি ডলারে উঠেছিল। অথচ সেই সংস্থাই ৫২০ কোটি ডলারে হাতবদল হচ্ছে।  সংস্থার নয়া মালিক হচ্ছে কনসোর্টিয়াম ডটফার্স্ট। পাশাপাশি রাশিয়ার সবচেয়ে বড় তেল সংস্থা লুকঅয়েল এবং ব্যবসায়ী আলেকজান্ডার চাচাভা, পাভেল প্রাস ও আলেকজান্ডার রিয়াজানভের মালিকানাধীন আরও তিনটি সংস্থারও অংশীদারিত্ব থাকছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের