চির ঘুমের দেশে রিয়ালের কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল গঞ্জালেস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবল জগতে আরও এক মহানক্ষত্রের পতন। চির ঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল গঞ্জালেস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মিগুয়েলের অকাল প্রয়াণের কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই স্নায়ুরোগ নিউরোডিজেনেরেটিভে (এলএলএস) ভুগছিলেন রিয়াল সমর্থকদের কাছে ‘বিড়াল’ হিসাবে পরিচিত কিংবদন্তি গোলরক্ষক। মিগুয়েলের প্রয়াণ সংবাদে ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ছোট থেকেই খেলাধুলোর প্রতি বিশেষ টান ছিল মিগুয়েলের। অ্যাথলেট হিসেবে সুনামও কুড়িয়েছিলেন। স্পেনের কার্দেনাল সিজেনারোস স্কুলে হ্যান্ডবল ও বাস্কেটবল খেলেছেন। এমনকি হকি স্টিক হাতে নিয়েও মাঠ কাঁপিয়েছিলেন। বাস্কেটবল টুর্নামেন্টে একবার সর্বোচ্চ স্কোরারও হয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য সব কিছু বাদ দিয়ে ফুটবলকেই বেছে নিয়েছিলেন। প্রথমে নাম লেখান গ্যালিসিয়ানের দেপোর্তিভো কৌতোয়। ১৯৬৯ সালের ২৩ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিষেক হয় তাঁর। তার পরে টানা ১৮ বছর মাদ্রিদের ক্লাবটির হয়ে খেলেছেন। মোট ৩৪৬ ম্যাচে গোল পোস্টের  নিচে দাঁড়িয়েছিলেন। মোট ১৬টি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ৮টি লিগ ও ২টি উয়েফা কাপ।

ক্লাবের পাশাপাশি স্পেনের জার্সি গায়েও খেলেছেন মিগুয়েল। দেশের হয়ে মোট ১৮টি ম্যাচ খেলেছেন। ১৯৭৮ ও ১৯৮২ সালের বিশ্বকাপে স্পেনের জাতীয় দলে ছিলেন। ১৯৮৬ সালের জুনে ৩৯ বছর বয়সে বুট তুলে রাখেন। অবসর নেওয়ার পরে নিজের প্রিয় ক্লাব রিয়ালের সঙ্গে যুক্ত হন। গোলরক্ষক কোচ ও রিয়ালের অনুশীলন কেন্দ্র সিউদাদ দেপোর্তিভোর পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে