টলমলে পায়ে মদ্যপ অবস্থায় ক্লাসে পড়াতে গেলেন শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মদ্যপ অবস্থায় ক্লাসে পড়াতে গেলেন শিক্ষক। শুধু ক্লাসে ধুকলেনই না বরং পড়ুয়াদের মারধর করেন শিক্ষক। এই ঘটনাটি ঘটেছে ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে । জানা গিয়েছে,মদ্যপ অবস্থায় ক্লাসে পড়াতে যান  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ।

মদ্যপ অবস্থায় শিক্ষককে দেখে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে । পাশাপাশি মদ্যপ শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবি করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরিস্থিতি সামাল দিতে পথে নামেন পলাশপুর থানার পুলিশ। অবশেষে পুলিশের সহায়তায় বিক্ষোভের মধ্য থেকে উদ্ধার হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ক্লাসের মধ্যে পড়াতে গিয়েছিলেন জিতেন্দ্রনাথ। এরপরেই ক্লাসের মধ্যে তিন থেকে  চারজন ছাত্র-ছাত্রীকে মারধর করেন শিক্ষক। তারপরেই বমি করে  অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান জিতেন্দ্রনাথ। একথা পুলিশকে জানিয়েছেন ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকরা ।

জিতেন্দ্রনাথ সিংহ আগে ছিলেন পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। তবে নতুন প্রধান শিক্ষক যোগদানের পরে তিনি হয়েছিলেন ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । জানা গিয়েছে, প্রধান শিক্ষক পদে থাকাকালীন সময় প্রায়শই বিদ্যালয়ে মদ খেয়ে আসতেন জিতেন্দ্রনাথ। ইতিমধ্যেই অমর্ষি উত্তর চক্রের স্কুল পরিদর্শক স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এই পুরো ঘটনাটি নিয়ে পটাশপুরের পুলিশ তদন্ত শুরু করেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের