নিউ বারাকপুর থানার উদ্যোগে সচেতনতা অভিযান ও পদযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : সাবধান হোন, সচেতন থাকুন। বাইক অথবা স্কুটি চালানোর সময় হেলমেট অবশ্যই ব্যবহার করুন। রাস্তা চলাচল পারাপারের সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। সিটবেল্ট পড়ুন মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। গাছ লাগান প্রাণ বাঁচান। প্লাস্টিক ও থার্মোকলজাত দ্রব্য ব্যবহার ও ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন।পরিষ্কার থাকুন, পরিষ্কার রাখুন। সামাজিক সচেতনতার বার্তা নিয়ে নববারাকপুর থানার(NewBarrackpore P.S.) ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবায়ন এর যৌথ উদ্যোগে বুধবার সকালে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে এক সুসজ্জিত বনার্ঢ্য সচেতনতার পদযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে ।

পদযাত্রা শেষ হয় সতীনসেন নগর মোড়ে।অংশগ্রহণ করে নববারাকপুরের বিভিন্ন প্রাক প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা, প্রধান শিক্ষক, সহ শিক্ষক শিক্ষিকা, এনসিসি ক্যাডেট ছাত্ররা, সব পেয়েছির আসরের সোনার কাঠি ভাই বোনেরা, ব্যান্ডপার্টি সহ ক্লাব সংগঠন, নববারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য, এসআই সমীরণ দাস, অর্নব মিস্ত্রি, নববারাকপুর পুরসভার পুরপ্রধান(Chairman) প্রবীর সাহা, পুর প্রতিনিধি সুমন দে, জয়গোপাল ভট্টাচার্য সহ নববারাকপুর থানার সকল পুলিশ কর্মীরা।

থানার এস আই(SI) অর্নব মিস্ত্রি জানান, নববারাকপুর থানার উদ্যোগে ধারাবাহিক ভাবে চলছে সচেতনতা অভিযান। এদিন বিভিন্ন বিদ্যালয়ের স্কুল পড়ুয়া থেকে ক্লাব সংগঠন গুলিকে নিয়ে সাইবার ক্রাইম, সহ সামাজিক সচেতনতা বার্তা দিতে অভিযান পদযাত্রা করা হল। পথচলতি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচারভিযান কর্মসূচি পালন করা হয়। খুব ভাল সাড়া ফেলে দেয় এদিন প্রভাতী পদযাত্রায় ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য