টানা দুবার এশিয়া কাপের ফাইনালে কাতার

Share:

নিজস্ব প্রতিনিধি : টানা দুবার এশিয়া কাপের ফাইনালে উঠল কাতার। গতবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ান হয়েছিল এই দেশটি। এবারেও চ্যাম্পিয়ান হওয়ার পথেই কাতার। আগামী রবিবার জর্ডনের মুখোমুখি হবে গতবারের এশিয়ান কাপের চ্যাম্পিয়ান দলটি।

গত বুধবার রাতে শক্তিশালী ইরানকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল কাতার। শুরুতে গোল দিয়ে এগিয়ে গেলেও জিততে পারল না ইরানিরা। এক গোলে পিছিয়ে থেকেও হার মানেনি কাতার। ১৭ মিনিটের মাথাতেই কাতারকে সমতায় ফেরায় জাসেম আবদুল সালাম। শুধু সমতায় ফেরানোই নয়, প্রথমার্ধেই কাতারকে ২-১ গোলে এগিয়ে দেন আকরাম আফিফ। ৪৩ মিনিটের মাথায় গোল করেন আফিফ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ইরান। ৫১ মিনিটের মাথায় ইরানকে সমতায় ফেরান আলিরেজা জাহানবক্স। শেষ পর্যন্ত ৮১ মিনিটের মাথায় গোল করে কাতারের সমর্থকদের মুখে হাসি ফোটান আলমোয়েজ আলি। এরপরে গোল শোধ করার আপ্রাণ চেষ্টা চালায় ইরানি খেলোয়াড়রা। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। শেষপর্যন্ত টানা দুবার এশিয়ান কাপ চ্যাম্পিয়ান হওয়ার সুযোগ জিইয়ে রাখল কাতার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে