অসমের তিনটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর তারআগে অসমের তিনটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি ( আপ )। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে আপ সাংসদ সন্দীপ পাঠক লোকসভা নির্বাচনে  অসমের  প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন- মনোজ ধনোহর ডিব্রুগড় থেকে, ভাভেন চৌধুরি গুয়াহাটি থেকে এবং ঋষি রাজ শোণিতপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাঠক বলেছেন যে নির্বাচনের আগে প্রার্থীদের প্রচার এবং ভোটারদের কাছে পৌঁছানোর জন্য সময় দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। তাই ফেব্রুয়ারিতেই অসমের তিনটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আপ নেতা বলেন,’INDIA জোটের সঙ্গে আমরা আলোচনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। হাতে সময় নেই, তাই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।‘

আপ সম্পূর্ণভাবে  INDIA জোটের সঙ্গে রয়েছে বলে এদিন জানান আপ সাংসদ সন্দীপ পাঠক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অসমে ১৪টি আসনের মধ্যে ৯ টি আসনে জিতেছিল। কংগ্রেস তিনটি এবং বদরুদ্দিন আজমলের  AIUDF একটি আসন জিতেছে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ১৬টি লোকসভা আসনে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে সমাজবাদী পার্টি। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার মধ্যেই প্রথম তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছেন মৈনপুরী আসনের বর্তমান সাংসদ ডিম্পল যাদব-সহ যাদব পরিবারের তিন সদস্য।

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়