বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে নতুন ডিভাইস নিয়ে হাজির হল Lenovo। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে Lenovo Tab Plus Gen 2 উন্মোচন করেছে। মাল্টিমিডিয়া ও এন্টারটেইনমেন্ট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই ট্যাবলেটে রয়েছে শক্তিশালী অডিও সিস্টেম, বড় ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে। নতুন Lenovo Tab Plus Gen 2 এর সবচেয়ে বড় আকর্ষণ এর JBL টিউনড ৯ ইউনিটের স্পিকার সিস্টেম। ডলবি অ্যাটমস সমর্থিত এই অডিও সেটআপে আগের প্রজন্মের তুলনায় আরও উন্নত সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়াও ট্যাবলেটটিকে ব্লুটুথ স্পিকার হিসেবেও ব্যবহার করা যাবে।

ডিভাইসটিতে রয়েছে ১২.১ ইঞ্চির 2.5K LCD ডিসপ্লে , যা ১২০Hz রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে ভিডিও দেখা, গেম খেলা এবং ওয়েব ব্রাউজিংয়ের সময় আরও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসরের  সঙ্গে সর্বোচ্চ ১২GB RAM এবং ২৫৬GB স্টোরেজের বিকল্প পাওয়া যাবে। পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২TB পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১০,২০০mAh ব্যাটারি , যা একবার চার্জে প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট করতে পারে বলে দাবি করা হয়েছে। দামের কথা বললে, Lenovo Tab Plus Gen 2-এর প্রারম্ভিক মূল্য ৩৪ হাজার টাকা রাখা হয়েছে । 

ফটোগ্রাফির জন্য ট্যাবলেটটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসটিতে Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। সংস্থা দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।ডিজাইনের ক্ষেত্রেও বিশেষত্ব রয়েছে। ট্যাবলেটটির পিছনে একটি বড় বৃত্তাকার স্পিকার মডিউল এবং ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এমন বিল্ট ইন কিকস্ট্যান্ড দেওয়া হয়েছে, যা বিভিন্ন অ্যাঙ্গেলে ডিভাইসটি ব্যবহার করতে সাহায্য করবে।

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য