Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রোজ ডে’-তে রেকর্ড পরিমাণ গোলাপ বিক্রি ব্লিঙ্কেটে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতি বছর ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে প্রেমের সপ্তাহ হিসাবে পালিত হয়। বিশেষ করে ৭ ফেব্রুয়ারি দিনটি পালিত হয় ‘রোজ ডে’ হিসাবে। তবে এবারের ‘রোজ ডে’ বোধহয় অনেকদিনই মনে রাখবে অনলাইন বিপণনী সংস্থা ব্লিঙ্কেট। ব্লিঙ্কটের মতে, এবারে ভারতের বাজারে গোলাপ সর্বকালের সেরা বিক্রি হয়েছে।

সম্প্রতি ব্লিঙ্কেটের সিইও আলবিন্দর ডিন্ডসা গোলাপ বিক্রির একটি হিসাব দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ব্লিঙ্কেটে বুধবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারির দিন প্রতি মিনিটে গোলাপ বিক্রি হয়েছে ১০৮টি। ২০২৩ সালে রোজ ডে-এর দিন যে পরিমাণ গোলাপ বিক্রি হয়েছিল, ২০২৪ সালে এই রোজ ডে-এর দিন সকাল ১১টার মধ্যেই সেই পরিমাণ গোলাপ বিক্রি হয় গিয়েছিল। ব্লিঙ্কেটের সিইও-এর মন্তব্য থেকেই স্পষ্ট, এবার রেকর্ড পরিমাণ গোলাপ বিক্রি হয়েছে এই অনলাইন সংস্থার মাধ্যমে। বিঙ্কেটের সিইও-এর এই পোস্টটি দেখার জন্য নেটদুনিয়ায় নানা মহল থেকে নানা প্রতিক্রিয়াও মেলে। এদের মধ্যে কারোর কারোর দাবি, নিজের সংস্কৃতিকে নিয়ে এত মাতামাতি কিন্তু দেখা যায় না।

রোজ ডে-এর পর শুক্রবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রয়েছে চকোলেট ডে। ব্লিঙ্কেটের তরফে জানানো হয়েছে, সেই উপলক্ষে চকোলেট বিক্রি আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। সংস্থার সঙ্গে যুক্ত অনেক আধিকারিকদেরই মত, চকোলেট ডে-তেও চকোলেট বিক্রির সংখ্যা বাড়বে। গত বছর বেশি পরিমাণে চকোলেট বিক্রি হয়েছে ব্লিঙ্কেটের মাধ্যমে। এবারেও সেই বিক্রির হার আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন