ইংরেজি ভাষায় দেখতে পারবেন ‘Animal’, রণবীরের কন্ঠে নকুল মেহতা

বিশেষজ্ঞ নির্দেশনায় ইংরেজিতে এই কাজটি পুনরায় তৈরি করার চমৎকার সুযোগ পেয়েছি। তবে নকুল মেহতা রণবীরের অভিনয় পুনরায় তৈরি করার চেষ্টা করে গলা ব্যথায় ভুগছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘ANIMAL’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং রশ্মিকা মান্দানা। এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করেছেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। মাত্র ১৩ মিনিট অভিনয় করেই এক্কেবারে মার্কেট জমিয়ে দিয়েছেন অভিনেতা। যাই হোক, ছবিতে রণবীরের দুর্ধর্ষ অভিনয়ও নেহাত কম কিছু ছিল না। যাই হোক, ছবিটি বিশ্বব্যাপী ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

যাই হোক, ছবিটি এখন অনলাইনে মুক্তির জন্য প্রস্তুত। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ ৮ ফেব্রুয়ারি, ২০২৪-এ Netflix-এ ইংরেজিতে মুক্তি পেয়েছে। তবে, Animal হিন্দি-সহ তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল প্রেক্ষা গৃহে। কিন্তু নির্মাতারা কাউকে নিরাশ করেন নি। তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে। শুধু তাই নয়, ছবি ইংরেজিতেও দেখা যাবে। কিন্তু রণবীর কাপুর ছবির ইংরেজি সংস্করণের জন্য ডাব করেননি। সুতরাং উপায় কী, তাঁর কন্ঠে বসেছে জনপ্রিয় টিভি তারকা নকুল মেহতার কন্ঠ। নকুল মেহতা নিজেই একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে খবরটি দিলেন। পাশাপাশি জানালেন যে, ছবিটির জন্য তাঁর ডাবিং করতে প্রায় দুই সপ্তাহ লেগেছে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ভারতে প্রায় ৫৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। ছবিতে তিনি রণবীর কাপুরের অভিনয়ের প্রশংসা করে বলেছেন, “আমাদের প্রজন্মের সেরাদের একজনকে এই অভিনয়ের এই ক্র্যাকারটি এত কাছে থেকে দেখা খুব সুন্দর অভিজ্ঞতা। বিশেষজ্ঞ নির্দেশনায় ইংরেজিতে এই কাজটি পুনরায় তৈরি করার চমৎকার সুযোগ পেয়েছি। তবে নকুল মেহতা রণবীরের অভিনয় পুনরায় তৈরি করার চেষ্টা করে গলা ব্যথায় ভুগছিলেন। বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং ইংরেজিতে স্ট্রিম করছে।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা