কেএলও জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহের ঘনিষ্ঠ সাকরেদ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এস টি এফের বড় সাফল্য। গ্রেফতার হলেন কেএলও প্রধান জীবন সিংয়ের ঘনিষ্ঠ সাকরেদ তাপস রায়। তার ওপর বেশ কিছুদিন থেকে নজরদারি চালাচ্ছিল এস টি এফ। অবশেষে শুক্রবার কেএলও(KLO) সংগঠনের হয়ে টাকা আদায় করার অভিযোগে অসমের বাসিন্দা তাপস রায়কে গ্রেফতার করে এসটিএফ। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার বিকেলে গ্রেপ্তারের পর ধৃত তাপস রায় কে আদালতে পেশ করে এস টি এফ। ধৃতকে তদন্তের স্বার্থে ১০ দিনের জন্য এস টি এফ এর হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

এসটিএফ -এর ডিএসপি(DSP) সুদীপ ভট্টাচার্য জানান, জীবন সিংহের ঘনিষ্ঠ তাপস রায় এর আগেও গ্রেফতার হয়েছিলেন। তাকে গ্রেফতার করেছিল নাগাল্যান্ড পুলিশ। এরপর নাগাল্যান্ড পুলিশ অসম পুলিশের হাতে দিয়েছিল। দীর্ঘদিন জেলে থাকার পর আবার তিনি জঙ্গি সংগঠনের হয়ে কাজ শুরু করেছিলেন। বিভিন্ন জায়গায় সংগঠনের হয়ে ভয় দেখিয়ে টাকা-পয়সা আদায় করছিলেন। এরপর তাকে নোটিশ পাঠায় এসটিএফ। শুক্রবার তিনি এসটিএফ(STF) অফিসে আসার পর তাকে দীর্ঘ জেরা করেন অফিসাররা।

কিন্তু জবানবন্দিতে অসংলগ্নতা থাকায় তাকে গ্রেফতার করে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, জীবন সিংহের গড়ে তোলা কে এলও সংগঠনটি ভুটান(Bhutan) সেনা অভিযানে বড়সড় ধাক্কা খাওয়ার পর ভেঙে পড়ে। এর পরই ওই সংগঠনের বিভিন্ন জঙ্গীরা একে একে আত্মসমর্পণ করে। কিন্তু জীবন সিংহ এখনো গ্রেপ্তার হয়নি। এবার তার ঘনিষ্ঠ সাকরেদকে গ্রেফতার করল এসটি এফ। এখন মূল উদ্দেশ্য হল ধৃত তাপস রায়ের সূত্র ধরে ফেরার জীবন সিংহের খোঁজ পাওয়া।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা