ভোট ভেট, কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে সামান্য সুদ বাড়াল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুয়ারে লোকসভা ভোট। আর ওই ভোটে জিতে তৃতীবার ক্ষমতায় ফিরতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না মোদি সরকার। দেশের কোটি-কোটি কর্মরত নাগরিকদের ভোট পেতে শনিবার কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে (এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ) সামান্য সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থ বর্ষে ইপিএফের গ্রাহকরা ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন।

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরেই ইপিএফে সুদের হার কমানোর পথে হেঁটেছিল মোদি সরকার। ২০২০-২১ অর্থ বর্ষে ইপিএফে সুদ মিলত ৮.৫ শতাংশ হারে। তা কমিয়ে ২০২১-২২ অর্থ বর্ষে করা হয় ৮.১০ শতাংশ। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। এর পর ২০২২-২৩ অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরেই ইপিএফে সুদের হার বাড়ানোর দাবিতে সরব হয়েছিলেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। যদিও তাতে হুঁশ ফেরেনি মোদি সরকারের।

কিন্তু লোকসভা ভোট এগিয়ে আসতেই নড়েচড়ে বসেছে। এদিন ইপিএফের কেন্দ্রীয় অছি পরিষদের (সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি) বৈঠক বসেছিল। ওই বৈঠকেই কর্মচারি ভবিষ্যনিধি প্রকল্পে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হচ্ছে। অর্থ মন্ত্রক সম্মতি দিলেই কার্যকর হবে। সুদের হার বাড়ায় ৬ কোটির বেশি কর্মচারি উপকৃত হবেন।  

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে