প্রয়াত সতীশ কৌশিকের শেষ ছবির ট্রেলার মুক্তি, আবেগপ্রবণ বন্ধু অনীল কাপুর

এই ছবিটি অতিরিক্ত বিশেষ...আমার খুব প্রিয় বন্ধুর শেষ ছবি...তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ইয়ে সিরফ মুদ্দা না, ইয়ে হার আদমি কে আবেগ হ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুর ১ বছর পর মুক্তি পেল প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক অভিনীত শেষ ছবি ‘কাগজ ২’। গতবছর ৯ মার্চ হোলির দিনে মার যান জনপ্রিয় অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। শোনা গিয়েছিল যে, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তাঁর মৃত্যু ঘিরে রয়েছে অনেক রহস্য, আদৌ তিনি কীভাবে মারা গিয়েছেন তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। যাই হোক, তিনি শুধু অভিনয় দিয়ে বলিউডকে গর্বিত করেননি, তাঁর নির্মিত একাধিক চলচ্চিত্রও বক্সঅফিসে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি স্থায়ী শূন্যতা রেখে, সতীশ কৌশিক গত বছরের ৯ মার্চ মারা যান। কয়েক দশকের কেরিয়ারে এই অভিনেতা দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

এছাড়াও তিনি তাঁর অভিনীত ২০২১ সালের কমেডি-ড্রামা কাগজের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ছবিটি পরিচালনাও করেছিলেন সতীশ কৌশিক। তবে ভক্তরা আবার আবেগে আচ্ছন্ন হয়ে পড়তে চলেছে, কারণ ১ মার্চ ছবির সিক্যুয়েল ‘কাগজ ২’ থিয়েটারে প্রিমিয়ার হতে চলেছে। আসন্ন ছবির ট্রেলারটি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। তবে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের পরমপ্রিয় বন্ধু হলেন অনিল কাপুর। গতকাল ট্রেলারটি মুক্তির পরেই আবেগ প্রবণ হয়ে পড়লেন অনিল কাপুর। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রয়াত বন্ধুর স্মরণে একটি হৃদয়গ্রাহী পোস্টে লিখছেন, “এই ছবিটি অতিরিক্ত বিশেষ…আমার খুব প্রিয় বন্ধুর শেষ ছবি…তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ইয়ে সিরফ মুদ্দা না, ইয়ে হার আদমি কে আবেগ হ্যায়। Kaagaz 2 এর ট্রেলারটি বলছে, কীভাবে রাজনৈতিক সমাবেশ এবং প্রচারণার ফলে প্রায়শই ট্রাফিক জ্যাম এবং রাস্তা অবরুদ্ধ হয়, যা যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়৷ বাবা হিসাবে সতীশ কৌশিক একই রকম কিন্তু আরও গুরুতর পরিস্থিতির মুখোমুখি হন যখন তার মেয়ে তার ভারসাম্য হারিয়ে টেবিল থেকে পড়ে যায়।

যদিও তিনি মরিয়া হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু একটি রাজনৈতিক সমাবেশ বাধা সৃষ্টি করে যার ফলে তার মেয়ের মৃত্যু ঘটে। এর পরে আদালতের বিচার এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেন বাবা। সেই চরিত্রেই অভিনয় করেন সতীশ কৌশিক। ভি কে প্রকাশ পরিচালিত, কাগজ 2-এ আরও অভিনয় করেন, নীনা গুপ্তা এবং দর্শন কুমার। গত বছর ৯ মার্চ গুরুগ্রামে হাসপাতালে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সতীশ কৌশিক। তার শেষ অন-স্ক্রিন উপস্থিতি ছিল কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা