অপারেশন থিয়েটারে প্রি-ওয়েডিং শুটিং, বরখাস্ত চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপারেশন থিয়েটারের মধ্যে চলছে প্রি-ওয়েডিং শুটিং। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রি-ওয়েডিং ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি সরকারি হাসপাতালে। চুক্তিভিত্তিক কর্মরত এক চিকিৎসক অপারেশন থিয়েটারের মধ্যেই প্রি-ওয়েডিং ভিডিও বানিয়েছে। এই ঘটনার জেরে ওই চিকিৎসককে  বরখাস্ত করেছে কর্ণাটকের  হাসপাতাল।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনার পরেই কর্ণাটক সরকার দ্রুত ব্যবস্থা নেয়। ফুটেজে দেখা যায়, ডাঃ অভিষেক একজন রোগীর অস্ত্রোপচার করছেন। তাঁর হবু স্ত্রী তাঁকে সহায়তা করছে। অস্ত্রপচারের জায়গাটি আলোর সরঞ্জাম দ্বারা বেষ্টিত থাকে। আর ক্যামেরাপার্সনরা সেই অস্ত্রপচারের ভিডিওটি করছিলেন তাদের প্রি- ওয়েডিং জন্য।

 এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি করেছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও অভিষেককে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেন। মন্ত্রী জোর দিয়েছিলেন যে “সরকারী হাসপাতালগুলি জনসাধারণের সেবা করার জন্য। কারুর ব্যক্তিগত কাজ করার জায়গা নয়। চিকিৎসকদের এমন শৃঙ্খলাভঙ্গ করায় আমরা তাঁকে বরখাস্ত করলাম।“মন্ত্রী আরও লিখেছেন যে স্বাস্থ্য বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও কর্মী সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের সরকারী পরিষেবা বিধি অনুসারে তাদের দায়িত্ব পালন করতে হবে। সরকারি হাসপাতালে যাতে এ ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট চিকিৎসক ও সব স্টাফদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার