ফেডারেশনের সম্মেলনের মঞ্চে নেতৃত্বকে চরম ভর্ৎসনা

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনের মঞ্চে উঠেই সংগঠনের নেতৃত্বদের চরম ভর্ৎসনা করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান ডাঃ মানস ভূঁইয়া। শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় সংগঠনের প্রথম জেলা সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া(Minster Manas Bhuiya)।

তিনি হলের মধ্যে ঢোকার আগেই দেখতে পান হলের বাইরে সংগঠনের সদস্যদের ইতস্তত ঘোরাফেরা করতে। আর তাতেই চটে যান তিনি। মঞ্চে উঠেই সংগঠনের জেলা সভাপতি শীতল বীদ সহ জেলা নেতৃত্বদের ভর্ৎসনা করে বলেন, এরা কি মেছো মার্কেটের মেম্বার নাকি। শুধু নেতার ভীড়, কর্মী কম। কি করেন আপনারা। একটা সরকারি কর্মচারীদের সংগঠনের কোনো অনুশাসন নেই।

তিনি ধমক দিয়ে সব কমিটি ভেঙে দেওয়ার কথাও বলেন হুমকির সুরে। এই সংগঠনে কোন ফক্কড়ি করা চলবে না। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলা সভাপতি সহ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাত(Srikanto Mahato) সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রীর ধমক খেয়ে সকলে শৃঙ্খল গতভাবে হলের মধ্যে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করে।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা