বীরভূমে কলেজে সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে বিরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: কলেজে সরস্বতী পুজোর আয়োজনকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে অশান্তি কলেজের এক অধ্যাপিকার। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের লোকপাড়া মহাবিদ্যালয়ে। কলেজের ছাত্রদের অভিযোগ অধ্যাপিকা বিজেপি দলের সমর্থক। তিনি কলেজের শান্তি বিঘ্নিত করছেন রাজনৈতিক উদ্দেশ্যে। কলেজের অধ্যাপিকার অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকে তাকে হেনস্তা করেছে। পাল্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতার। তার অভিযোগ, জাতপাত তুলে অসংলগ্ন কথাবার্তা বলে অপমান করেছেন ওই অধ্যাপিকা। ঘটনায় ময়ুরেশ্বর থানায়(Mayureswar P.s.) লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপিকা।

বীরভূমের লোকপাড়া কলেজের ইতিহাস বিষয়ের অধ্যাপিকা রোশনি দে’র অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের ময়ুরেশ্বর-২ ব্লক সভাপতি মানব মণ্ডল ও তার দলের প্রায় ত্রিশ জন, বৃহস্পতিবার দু’দফায় কলেজের টিচার্স রুমে ঢুকে তাকে হেনস্তা করে। পাশাপাশি টিচার্স রুমে ঢুকে তাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, এবছর কলেজের কালচারাল বিভাগ সরস্বতী পুজোর(Swaraswati Puja) খরচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চেয়েছিল কলেজ কতৃপক্ষ। তাতে ছাত্রছাত্রীদের একাংশ কালচারাল বিভাগকে সমর্থনও করলেও একাংশ পড়ুয়া সমর্থন করেননি।

কালচারাল বিভাগের(Cultural Department) কনভেনার অধ্যাপিকা রোশনি দে’র অভিযোগ, যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের সমর্থন করেছিলেন, তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে এলাকার কিছু বহিরাগত ছাত্ররা। এরপর মানব মণ্ডল(Manab Mondal) নামে ওই নেতা প্রায় ত্রিশ জন বহিরাগত সহ কলেজের কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে টিচার্স রুমে ঢুকে আমাকে হেনস্তা করতে শুরু করে। যদিও অধ্যাপিকার এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তার পাল্টা অভিযোগ, ওই অধ্যাপিকা বিজেপি করেন। সেই কারনে তিনি তৃণমূল ছাত্রপরিষদের সমর্থকদের জাতপাত তুলে অসংলগ্ন কথাবার্তা চলছেন। আমরা তার প্রতিবাদ করেছি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?