বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই হল না তামিম ইকবালের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের দণ্ডমুণ্ডের কর্তা তথা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিদ্রোহের জের। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই হল না দেশের সেরা ব্যাটার তামিল ইকবালের। যদিও কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই হয়েছে সদ্য অধিনায়কের দায়িত্ব খোয়ানো তথা বিসিবি সভাপতির পোষ্যপুত্র হিসাবে পরিচিত সাকিব আল হাসানের।

গতকাল সোমবারই বৈঠকে বসেছিল বিসিবির পরিচালন পর্ষদ। ওই বৈঠকে চলতি বছরের জন্য তিন ধরনের ক্রিকেটের ২১ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় চুক্তির আওতায় প্রথমবারের মত সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন। টাইগারদের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। যদিও তাঁকে একদিনের ক্রিকেটে রাখা হয়েছে।

মোট পাঁচ ক্রিকেটার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন। ওই পাঁচ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম। দলের অভিজ্ঞ ব্যাটার তথা উইকেটরক্ষক মুশফিকুর রহিমের সঙ্গে টেস্ট ও একদিনের জন্য চুক্তি করা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসাবে চুক্তির আওতায় এসেছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান। ওয়ানডের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। আর টি টোয়েন্টির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান।

 

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন