হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে পাক কিশোরী টেনিস খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অনুশীলন শেষে বাড়িতে ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ১৭ বছর বয়সী পাক টেনিস খেলোয়াড় জয়নাব আলি নকভি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি উদীয়মান টেনিস খেলোয়াড়কে। চিকি‍ৎসার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়নাব। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পাকিস্তান টেনিস সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘আইটিএফ প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন জয়নাব। অনুশীলনে বিশেষ জোর দিয়েছিলেন। সোমবার অনুশীলন শেষে বাড়ি ফেরার খানিক বাদেই অজ্ঞান হয়ে যান তিনি। নাতনির শারীরিক অবস্থা দেখে চি‍ৎকার করে সাহায্য চান জয়নাবের ঠাকুরমা। স্থানীয়রা ছুটে এসে জয়নাঙকে ইসলামাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকি‍ৎসকদের অনুমান, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জয়নাব। সেই ধাক্কা সামাল দিতে পারেননি।’ মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকি‍ৎসকরা। যদিও মেয়ের দেহ কাঁটাছেড়া করতে রাজি হননি জয়নাবের বাবা-মা। শেষ পর্যন্ত ময়নাতদন্ত না করেই প্রতিভাবান টেনিস খেলোয়াড়ের দেহ তার বাবা-মায়ের হাতে হস্তান্তর করা হয়। মেয়ের দেহ নিয়ে ইতিমধ্যেই করাচির উদ্দেশে রওনা হয়েছে জয়নাবের বাবা-মা।

অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জয়নাবের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার এটিপি প্রতিযোগিতার যাবতীয় খেলা বাতিল করা হয়েছে। ওই ম্যাচগুলি বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের