ঝটিকা সফরে কলকাতায় এলেন প্রিয়াঙ্কা গান্ধি

ঝটিকা সফরে কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধি। কালিঘাটে গিয়ে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎও সারতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর দিন দুপুরে আচমকা কলকাতায়(Kolkata) এলেন কংগ্রেসের(INC) সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি(Priyanka Gandhi)। বুধবার দুপুর তিনটে ১০ মিনিট নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। কেন হঠাৎ প্রিয়াঙ্কার কলকারায় আগমন সেটা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রে জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর শহরে আসা। বালিগঞ্জে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দেবেন প্রিয়াঙ্কা। তবে তাঁর আর কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কিনা স্পষ্ট নয়। এর বাইরে প্রিয়াঙ্কার রাজ্যে আগমনের নেপথ্যে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনাচক্রে কলকাতায় আসার আগেই রাজস্থানের জয়পুরে প্রিয়াঙ্কা হাজির ছিলেন সোনিয়া গান্ধির রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময়। জয়পুর থেকেই সরাসরি কলকাতায় এসেছেন তিনি।

ঘটনাচক্রে প্রিয়াঙ্কা এমন একটা সময় কলকাতায় এলেন যখন INDIA জোটে থাকা সত্ত্বেও বাংলার মাটিতে ২৪’র ভোটে(General Elections 2024) কোনও জোটই হচ্ছে না কংগ্রেস আর তৃণমূলের(TMC)। তবে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জোটে থাকতে পারে আইএসএফ-ও। এই অবস্থায় প্রিয়াঙ্কা কলকাতায় আসায় জল্পনা ছড়িয়েছে যে প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে কোনও বৈঠক করবেন কিনা তা নিয়ে। যদিও প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, তাঁরা প্রিয়াঙ্কার কলকাতা সফর নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। তাই আগাম বৈঠক নিয়ে তাঁরা কিছু জানেন না। আবার অনেকে মনে করছেন প্রিয়াঙ্কা কালিঘাটে গিয়ে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সাথে সৌজন্য সাক্ষাৎও সারতে পারেন। কেননা এউবারই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন প্রিয়াঙ্কা। তার আগে হয়তো ‘দিদি’র কাছে এসে কিছু পরামর্শও নিতে পারেন। পাশাপাশি সম্ভবনা থাকছে দুই দলের জোট সম্ভাবনার শেষ প্রচেষ্টা চালানো।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে