সরস্বতী পুজোয় লক্ষ্মীদেবীকেও আরাধনা, অভিনব উদ্যোগ কলেজে

Share:

নিজস্ব প্রতিনিধি : সরস্বতী পুজোর পাশাপাশি এবার আরাধনা হল লক্ষ্মীদেবীরও। তুলে ধরা হল লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রকল্প। এমনই অভিনব উদ্যোগ চোখে পড়ল বালিগঞ্জ সায়েন্স কলেজে। শুধু তাই নয়, বাগদেবীর আরাধনা করে করে কলেজ চত্বরে আয়োজন করা হল ভুড়িভোজের।

এদিন সকাল থেকেই বাগদেবীর আরাধনায় জড়ো হয়েছিলেন বালিগঞ্জ সায়েন্স কলেজের ছাত্র ছাত্রীরা। বাগদেবীকে আরাধনার পাশাপাশি লক্ষ্ণী বন্দনাও করা হয়। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, স্থানীয় বিধায়ক বাবুল সুপ্রিয় সহ আরও অনেকেই। কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক বাবুল সুপ্রিয়। পড়ুয়াদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। শুধু তাই নয়, নিজের হাতে কলেজ পড়ুয়াদের মধ্যে ভোগ বিতরণ করেন বাবুল। এদিন সপরিবারে কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। সরস্বতী পুজোয় লক্ষ্ণীর ভাণ্ডারকে থিম হিসাবে তুলে ধরায় এদিন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, লক্ষ্মীর ভাণ্ডার শুধু ভারতেই নয়, সারা বিশ্বের কাছেই এটা একটা আলোচনার বিষয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেলে বাড়ির মহিলারা যে সংসারের কাজে ব্যয় করতে পারবেন তাই নয়, তাঁরা নিজেরাও এই টাকা বিভিন্ন ছোটখাটো ব্যবসার কাজে ব্যয় করতে পারবে। সরস্বতী পুজোর দিন যে লক্ষ্ণীর ভাণ্ডারকে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ।

সরস্বতী পুজোর পাশাপাশি এদিনটি ভ্যালেনটাইন্স ডে বা প্রেম দিবস হিসাবেও পালিত হয়। কথায় কথায় সেই প্রসঙ্গও উঠে আসে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়। তাঁর মতে, ‘এই দিনটি অফিশিয়ালি প্রেম করার দিন। তবে এবারে সরস্বতী পুজোর সঙ্গে প্রেম দিবসও একদিনেই পড়ে গিয়েছে। গত বছর পুজোয় যে গানটি রেকর্ড করেছিলাম, সেটা ভালোবাসার গান ছিল। দিন দশেক আগে যে গানটি রেকর্ড করেছি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে, সেটা মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করেছে।‘

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩