স্ত্রীর মুন্ডু কেটে ফেলা গৌতম ৩ বছর আগে সিংহের খাঁচায় ঝাঁপ দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: ভ্যালেন্টাইন্স ডে’র দিন স্ত্রীর মুণ্ডু কেটে খুন করল স্বামী গৌতম গুছাইত । তবে এর আগেও সে অঘটন ঘটিয়েছিল। গৌতমের ভাই উত্তমের দাবি গত তিন বছর আগে সেই আলিপুর চিড়িয়াখানায়(Alipur Zoo) সিংহের খাঁচায় ঢুকে পড়েছিল। সেই সময় তার মানসিক পরিস্থিতি বেশ কিছুটা খারাপ হয়ে পড়েছিল। পরে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল। তিন বছর আগে খবরের শিরোনামে আসা সেই গৌতম ফের ভ্যালেন্টাইন্স ডে তে এমন কাণ্ড ঘটালো যা কিনা মুহূর্তে ভাইরাল হয় চারদিকে।পরিবারে তার স্ত্রী ফুল রানী এবং একটি মাত্র ছেলে রয়েছে।

হকারি করে সংসার চালাত। মা বাবা আলাদা থাকতেন। মাঝেমধ্যে ফুলরানির সঙ্গে গৌতমের ঝগড়া বাধতো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে’র দিন স্ত্রীর মুণ্ডু কেটে খুন করবে স্বামী এটা তারা কোনদিন ভাবতে পারে নি। কাটা মুণ্ডু নিয়ে তাণ্ডব চালায় অপরাধী। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। স্থানীয়দের দাবি ওই যুবক মানসিক ভারসাম্যহীন।স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে প্রকাশ্যে গ্রামের রাস্তায় ছুটে বেড়ালো স্ত্রী খুনে অভিযুক্ত স্বামী।ভোজালির কোপ মেরে স্ত্রীর ধড় ও মুন্ডু আলাদা করে দিল স্বামী । স্বামীর নাম গৌতম গুচ্ছাইত। স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়ালো অভিযুক্ত। পটাশপুরের (Patashpur)চিস্তিপুর গ্রামের ঘটনাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে কাটা মুন্ডু সহ গ্রেফতার করতে সক্ষম হয় পটাশপুর থানার পুলিশ। প্রতিবেশীদের দাবী কয়েক বছর আগেও ওই যুবককে মানসিক ভারসাম্যহীন থাকায় তাঁর চিকিৎসা চলছিল।

পুলিশ গৌতমের বৃদ্ধ বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। একই সঙ্গে তদন্তের সাথে তাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ মৃতদেহ এবং কাটা মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। এদিন সে তার স্ত্রীর গলা কেটে ফেলার পর রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বড় রাস্তায় পৌঁছে যায় এবং বাস ধরে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিল। নিজেই বাসস্ট্যান্ডে একটি বেঞ্চের উপরে চারদিকে দড়ি দিয়ে বেঁধে বসেছিল। জনতাকে দেখে বলতে থাকে কখন পুলিশ আছে আমি দেখি এই দেশ কতটা এগিয়েছে আমি দেখতে চাই। গৌতমের রক্ত মাখা এই হিংস্র রূপ দেখে গ্রামের মানুষজন ভয় পেয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, কি কারণে এমন ঘটনা তা পুলিশ তদন্ত করে দেখছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের