শুক্রে শুরু উচ্চ মাধ্যমিক, মোবাইল নিয়ে ধরা পড়লেই বাতিল পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর ওই পরীক্ষায় প্রশ্নফাসঁ রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এক নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন মিললেই বাতিল হবে পরীক্ষা। শুধু পরীক্ষার্থীই নয়, পরীক্ষা নজরদারির দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকদের মোবাইল ব্যবহারেরও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রে কিউআর কোডের ব্যবস্থা রেখেছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আর ওই প্রযুক্তিগত ব্যবস্থাতেই বাজিমাত হয়েছে। ইতিহাস সহ একাধিক প্রশ্নফাঁসের ঘটনায় একাধিক পরীক্ষার্থীকে ‘অপরাধী’ হিসাবে চিহ্নিত করতে সমর্থ হয়েছিল পর্ষদ। সঙ্গে সঙ্গেই ওই পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়। কিন্তু মাধ্যমিকের মতো যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘চলতি বছর পরীক্ষার হলে মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে, সেই পরীক্ষার্থী এই বছর আর কোনও পরীক্ষা বসার সুযোগ পাবেন না। তাছাড়া পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে উত্তর আদানপ্রদানের ক্ষেত্রেও একই রকম ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।  পরীক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকরাও মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংবেদনশীল পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হচ্ছে।’

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

মেয়ে রাহার জন্মদিনেই ‘রাম’ হয়ে পর্দায় আসছেন রণবীর, প্রকাশ্যে ‘রামায়ণ’ মুক্তির দিনক্ষণ

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২