পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ১৫ দিন পিছিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ডিজিটাল পেমেন্টস সংস্থা পেটিএমের ব্যাঙ্কিং পরিষেবা ১৫ মার্চ পর্যন্ত চালু রাখার ছাড়পত্র দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা ১৫ মার্চ পর্যন্ত পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাসট্যাগে টাকা জমা দিতে বা ক্রেডিটে লেনদেন চালিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে পেটিএম ব্যাঙ্কে জমা টাকা আগামী ১৫ মার্চের মধ্যে তুলে নেওয়া যাবে।

কেওয়াইসি সংক্রান্ত নিয়মকানুন লঙ্ঘনের দায়ে গত মাসেই বিজয়শেখর শর্মার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বেশ কয়েকটি পরিষেবার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২৯ ফেব্রুয়ারির পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়া যাবে না। এমনকি নতুন করে কোনও আমানতও গ্রহণ করতে পারবে না।  প্রিপেড, ওয়ালেট, ফাসট্যাগ-সহ বিভিন্ন পরিষেবা বন্ধ থাকবে। পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস এবং পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের নোডাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের ওই নির্দেশে চরম বিপাকে পড়ে যায় পেটিএম কর্তৃপক্ষ। রিজার্ভ ব্যাঙ্কের ওই কড়া বিধিনিষেধ জারির পরেই বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে শঙ্কিত হয়ে পড়েছিলেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা। 

আরবিআই আরও জানিয়েছে,  বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে বেশ কয়েকটি পরিষেবার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকেরা যাতে বিকল্প ব্যবস্থা করতে পারেন তার জন্যই এমন পদক্ষেপ। সময়সীমা বৃদ্ধি করলেও কোনও গ্রাহকের বেতন যদি পেটিএম ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়, তা হলে ১৫ মার্চের আগে বিকল্প খুঁজে নেওয়ারও পরামর্শ দিয়েছে আরবিআই।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে