পায়ের চোট কতটা গুরুতর? জানালেন প্রিয়াঙ্কা

শুক্রবার গভীর রাতে রাজারহাটে ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হন প্রিয়াঙ্কা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার গভীর রাতে রাজারহাটে ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে আহত হন প্রিয়াঙ্কা সরকার। মত্ত অবস্থায় এক বাইক চালক এসে অভিনেত্রী প্রিয়াঙ্কা ও অর্জুন চক্রবর্তীকে সজোরে ধাক্কা মারে। যার ফলে গুরুতর চোট পান অভিনেত্রী প্রিয়াঙ্কা। শনিবার দুপুর ৩টে নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ (ওরিফ) অস্ত্রোপচার হয় প্রিয়াঙ্কার। বাইকের ধাক্কায় তাঁর পায়ের টিবিয়ায় চোট লাগে। অস্ত্রোপচার করে তাঁর পায়ে প্লেট বসানো হয়েছে। এই প্লেট তাঁর পায়ের ভাঙা হাড় জুড়তে সাহায্য করবে। পরবর্তীতে প্রিয়াঙ্কার হাড় জুড়ে গেলেও প্লেটটি সরানো হবে না।

আর এই ঘটনায় চিন্তিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারের ভক্তরা। তাই সবাইকে আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন, ‘যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। গত পরশু রাতে আমি একটি দুর্ঘটনার মুখোমুখি হই। সেই কারণেই গতকাল আমার একটি অস্ত্রোপচার হয়। ঈশ্বরের কৃপায় এবং ভাল চিকিৎসা পেয়ে এখন আমি ভাল আছি। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আপনারা আমার সঙ্গে থাকবে বলে আশা করি।’ চিকিৎসকরা জানিয়েছেন দুর্ঘটনার জন্য পায়ে গুরুতর চোট পেয়েছেন প্রিয়াঙ্কা। সেই চোট সারতে ছয় মাস সময় লাগবে, ততদিন শ্যুটিং বন্ধ।

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন প্রিয়াঙ্কা ও অর্জুন। গুরুতর চোট পাওয়ায় দেরী না করেই অস্ত্রোপচার হয় প্রিয়াঙ্কার। অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ওই মত্ত বাইক আরোহীকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

 

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে