নাভালনির মৃত্যুর তদন্ত দাবি আমেরিকার, রুশ দূতকে তলব ব্রিটেনের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাশিয়ায় বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করল বাইডেন প্রশাসন। একইসঙ্গে কড়া মনোভাব পোষণ করেছে ব্রিটেনও। এই ঘটনায় রুশ দূতাবাসের কুটনীতিকদের তলব করেছে ব্রিটেন।

নাভালনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন হোয়াইট হাউসের মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে চেপে ভ্রমণকালে হোয়াইট হাউসের মুখপাত্র জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই প্রসঙ্গে জানিয়েছেন, নাভালনির মৃত্যু পুতিন সরকারের নৃশংসতার আরও একটি প্রমাণ। এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কেউ যদি কোনও রাষ্ট্রে কারাবন্দি অবস্থায় মারা যায়, তাহলে তার দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা রাষ্ট্রসংঘই নয়, এই ঘটনায় কড়া মনোভাব পোষণ করেছে ব্রিটেন। ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ব্রিটিশ কুটনীতিকদের ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, রাশিয়ায় নাভালনিকে নিয়ে যা কিছু ঘটেছে, তার জন্য ভ্লাডিমির পুতিনকেই দায়িত্ব নিতে হবে। উল্লেখ্য, জেলবন্দি থাকা অবস্থায় রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু হয়। রাশিয়ায় নির্বাচনের যখন আর এক মাস বাকি, তখনই এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল।

 

 

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…