১২৬ রানের লিড রেখে দ্বিতীয় ইনিংস শুরু ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১৯ রানে থেমে গেল ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেনি। প্রথম ইনিংসে ১২৬ রানের লিড নিল ভারত। চার উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের থামিয়ে দিলেন মহম্মদ সিরাজ।

এদিন প্রথমে রিভার্স সুইপ করতে গিয়ে বুমরার বলে আউট হন জো রুট। জো রুট আউট হওয়ার পর আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান জনি বেয়ারস্টো। অন্যদিকে ডাকেট বেশ কিছুক্ষণ লড়াই চালালেও তা ধরে রাখতে পারেননি। ১৫১ বলে ১৫৩ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান ডাকেট। ডাকেট আউট হয়ে যাওয়ার পর বেন স্টোকস কিছুটা হলেও ম্যাচের রাশ টেনেছিলেন। কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। ব্যক্তিগত ৪১ রানের মাথায় আউট হয়ে যান রেন স্টোকস। বুমরার বলে বড় শট খেলতে গিয়ে আউট হন স্টোকস।

স্টোকস আউট হওয়ার পর ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে ইংল্যান্ডের। এরপর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি মহম্মদ সিরাজ। পর পর ফোকস, রেহান আহমেদ ও জেমস অ্যান্ডারসনের উইকেট তুলে নিলেন তিনি। শুক্রবার ওলি পোপকে আউট করেছিলেন সিরাজ। এদিন আরও তিনটি উইকেট নিয়ে নিলেন তিনি। এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে অঘটন ভারতীয় শিবিরে। ব্যক্তিগত ১৯ রানে রুটের বলে আউট হন রোহিত শর্মা।

 

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের