ইরানে নির্বিচারে গুলি চালিয়ে বাবা-ভাই সহ ১২ আত্মীয়কে ঝাঁঝরা করল যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পারিবারিক বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। শনিবার সকালে তা চরমে উঠেছিল। ওই ঝগড়া চলাকালীন একে-৪৭ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে বাবা-ভাই সহ ১২ আত্মীয়কে ঝাঁঝরা করে দিল এক যুবক। পরে অবশ্য ওই আততায়ী যুবককে গুলি করে মেরেছে নিরাপত্তা রক্ষীরাও। শনিবার সকালে ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটেছে ইরানের কেরমান প্রদেশে।

রক্ষণশীল ও ধর্মীয় গোঁড়ামির দেশ হিসাবে পরিচিত ইরানে অভ্যন্তরীণ হিংসার ঘটনা যথেষ্টই কম। তাছাড়া সাধারণ মানুষের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কড়াকড়ি রয়েছে। তা সত্বেও কেরমান প্রদেশে এদিন যে গণহত্যা সংগঠিত হয়েছে তা দেশটির শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের রাতের ঘুম কেড়েছে।  

কেরমান প্রদেশ্বের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই ৩০ বছর বয়সী যুবক আচমকা একে-৪৭ নিয়ে বাবা-ভাই সহ আত্মীয়দের উপরে চড়াও হয়। এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে। ওই গুলিতে একে একে ১২ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিক। ঘাতক যুবককে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে ওই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ আধিকারিকদের পাল্টা গুলিতে প্রাণ হারায় আততায়ী।

এর আগে ২০২২ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি থেকে বরখাস্ত এক কর্মী কর্মক্ষেত্রে হাজির হয়ে সহকর্মীদের উপরে গুলি চালাতে শুরু করে। ওই গুলিতে প্রাণ হারান তিন জন। গুরুতর জখম হন আরও পাঁচজন। পরে অবশ্য নিজের উপরে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।

 

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…