শতরানের দোরগোড়ায় আউট শুভমন

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজকোট টেস্টের চতুর্থ দিনে শতরানের দোরগোড়ায় এসে আউট হয়ে গেলেন শুভমন গিল। অন্যদিকে চোট সারিয়ে রবিবার ফের মাঠে ফিরলেন যশস্বী জয়সওয়াল। এবারেও যশস্বী দ্বিশতরান করতে পারে কিনা, এখন সেটাই দেখার।

এদিন ব্যক্তিগত ৯১ রানের মাথায় রান আউট হয়ে গেলেন শুভমন গিল। শুভমন যখন আউট হলেন তখন ভারতের স্কোর ২৪৬। ১৫১ বলে ৯১ রান করলেন শুভমন গিল। এই ৯১ রানের মধ্যে রয়েছে ৯টি চার ও ২টি ছয়। শুভমন ও কুলদীপ যাদব জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করলেও সেই জুটি বেশি দূর এগোল না। শুভমনের আউট হওয়ার সঙ্গে সঙ্গে কুলদীপও আউট হয়ে যান। রেহান আহমেদের বলে ব্যক্তিগত ২৬ রানের মাথায় আউট হয়ে গেলেন কুলদীপ।

অন্যদিকে চোট সারিয়ে ফের এদিন মাঠে ফিরলেন যশস্বী জয়সওয়াল। শনিবার শতরান করার পর অপরাজিত ছিলেন যশস্বী। অপরাজিত থাকা অবস্থাতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩০ রানে অপরাজিত রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁকে সঙ্গত দিতে ক্রিজে নেমেছেন রাজকোট টেস্টে অভিষেক হওয়া সরফরাজ খানের। প্রথম ইনিংসে সাবলীলভাবে ব্যাট করে অর্ধশতরান করে ফেলেছিলেন সরফরাজ। অন্যদিকে বিশাখাপত্তনমে দ্বিশতরান করে সকলকে চমকে দিয়েছিলেন যশস্বী। যশস্বী, সরফরাজের জুটি কী পারবে ভারতের স্কোরবার্ডে বেশি রান যোগ করতে, এখন সেটাই দেখার।

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা