ইংল্যান্ডের বিরুদ্ধে ফের দ্বিশতরান যশস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশাখাপত্তনমের পর এবার রাজকোট। ফের দ্বিশতরান করলেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করে দলকে জয় এনে দিয়েছিলেন যশস্বী। ফের আরও এক দ্বিশতরান করে ভারতের ইনিংস মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন বাঁহাতি ব্যাটসম্যান। একইসঙ্গে আরও একবার অর্ধশতরান করলেন সরফরাজ খান।

এদিন চোট সারিয়ে ফের মাঠে ফেরেন যশস্বী জয়সওয়াল। শনিবার শতরান করার পর অপরাজিত ছিলেন যশস্বী। অপরাজিত থাকা অবস্থাতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। শনিবার যেমন শুভমন গিলের সঙ্গে লম্বা জুটি বেঁধেছিলেন, তেমনি রবিবার সরফরাজকে সঙ্গে নিয়েই জুটি বাঁধেন যশস্বী। শুভমনকে যোগ্য সঙ্গত দেন তরুণ খেলোয়াড় সরফরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। ২৩৫ বলে ২১৩ রান করেন তিনি। অন্যদিকে ৫১ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান। এর আগে রাজকোট টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করেছিলেন সরফরাজ। সেবার ৬২ রান করে রান আউট হন এই তরুণ খেলোয়াড়। 

এদিকে এদিন ব্যক্তিগত ৯১ রানের মাথায় রান আউট হয়ে যান শুভমন গিল। শুভমন ও কুলদীপ যাদব জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করলেও সেই জুটি বেশি দূর এগোল না। শুভমনের আউট হওয়ার সঙ্গে সঙ্গে কুলদীপও আউট হয়ে যান। এরপর ম্যাচ রাশ নিজেদের কাঁধে নিয়ে নেন যশস্বী ও সরফরাজ। এখনও পর্যন্ত ৫৩৮ রানের লিড রয়েছে ভারতের। ভারতের হাতে এখনও ছয় উইকেট রয়েছে। এখন দেখার ইংল্যান্ডকে জেতার জন্য কত রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। 

 

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের