জাপানে সেনাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারে জাপানে সেনাদের জন্য নতুন নিয়ম চালু করল সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সেনারা মাথায় লম্বা চুল রাখতে পারবেন। তরুণদের সেনাবাহিনীতে নিয়ে আসার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, পুরুষ সেনারা মাথায় পিছনে ও দুই পাশে ছোট চুল ও মাথার ওপরে লম্বা চুল রাখতে পারবেন। মহিলা সেনারাও লম্বা চুল রাখতে পারবেন। তবে নির্দেশিকায় স্পষ্ট বলে দেওয়া হয়েছে, উর্দি পরা অবস্থায় বেঁধে রাখা চুল কাঁধে পড়তে পারবে না। হেলমেট পরা অবস্থায় চুল যেন কোনও সমস্যা তৈরি করতে না পারে। আগামী এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিককালে চিন ও উত্তর কোরিয়া যেভাবে সামরিক তৎপরতা শুরু করেছে তাতে উদ্বেগ বেড়েছে জাপানের। সেইকারণেই সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। তরুণ প্রজন্ম যাতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহী হয়, সেজন্য এবার সেনাবাহিনীতে নিয়মে শিথিলতা আনা হয়েছে।জাপানি সেনাবাহিনীতে নিয়ম শিথিলতার কথা প্রথম প্রকাশিত হয়েছিল গত মাসে। তখন সেলফ ডিফেন্স ফোর্সে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর জন্য বিশেষজ্ঞ দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে