চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে নাভালিনকে নিয়ে তৈরি করা অস্কারজয়ী তথ্যচিত্র

আন্তর্জাতিক ডেস্কঃ গত দুই বছর আগে মুক্তি পেয়েছিল  নাভালিনকে নিয়ে তৈরি করা ডকুমেন্টারি ‘নাভালনি’। এই ডকুমেন্টারিটি ২০২৩ সালে অস্কার পায়। ‘নাভালনি’র শুরুর মুহূর্তে পরিচালক ড্যানিয়েল রোহের তাঁকে প্রশ্ন করেন,’ তোমাকে যদি মেরে ফেলা হয়, তাহলে তিনি রাশিয়ার জনগণের প্রতি কি বার্তা দেবেন?’ সেই প্রশ্ন শুনে নাভালিন বলেন, ‘যেন মনে হচ্ছে আমাকে হত্যা নিয়ে সিনেমা বানাবেন।‘

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে ২০২০ সালের অগাস্টে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা চালানো হয়। সে ঘটনা নিয়েই পরে ডকুমেন্টরি বানান কানাডিয়ান পরিচালক ড্যানিয়েল রোহার। কারণ, তিনি মনে করেছিলেন নাভালনিকে আবার হত্যার চেষ্টা করা হবে। তবে তাঁর এই আশঙ্কা যে সত্যি হবে তা কেউ জানত না ।

২০২২ সালে ‘নাভালনি’ ডকুমেন্টারিটি মুক্তি পায়। আর তার ঠিক ১ বছর পরেই সেটি অস্কারের ‘বেস্ট ডকুমেন্টরি ফিচার’ ক্যাটাগরিতে পুরস্কার পায়। তবে রহস্যজনক ব্যাপার হল, এর একবছর পরেই রাশিয়ার এই সমালোচকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে শুরু হয়েছে চর্চা।

গত ১৬ ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে পায়চারি করার সময়ে অসুস্থ বোধ করেন তিনি। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ওই খবর ঘটনাস্থলে ছুটে আসেন চিকি‍ৎসকরাও। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে পাড়ি জমিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচকের। তবে ঠিক কি কারণে তার মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জেলের এক আধিকারিক জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসাবেই পরিচিত ছিলেন আলেক্সি নাভালনি। সাধারণ মানুষের মধ্যেও তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

২০২০ সালে সাইবেরিয়া যাওয়ার সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ ওঠে, তাঁকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছিল। সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যান তিনি। চিকি‍ৎসার জন্য জার্মানিতে যান। জার্মানি থেকে ফেরার পরেই নাভালনিকে গ্রেফতার করা হয়। জালিয়াতির অভিযোগে সাড়ে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। গত বছরের অগস্টে দেশদ্রোহিতার দায়ে আরও ১৯ বছরের জন্য কারাদণ্ড দিয়েছিল এক রুশ আদালত।রাজধানী মস্কো থেকে প্রায় ১,৯০০ কিলোমিটার উত্তর-পূর্বের খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে বন্দি রাখা হয় তাঁকে। ওই কারাগারটি পোলার উলফ নামে পরিচিত। তবে নাভালিনির এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে জোরকদমে চর্চা।

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ