নন্দীগ্রামে তৃণমূলের ১০০ দিনের টাকা দেওয়ার প্রচারে বাধা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামের মহম্মদপুর বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মন্ডল সভাপতির মধ্যে রবিবার সকালে তুমুল বচসা বাঁধে।সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে, ২১ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার।রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে(Mahamad Bazar) রবিবার সকালে মাইকিং প্রচার চলছিল।

সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল- ১ এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে।এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়।অপরদিকে বিজেপির(BJP) অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে। এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। তারই প্রতিবাদ করা হয়েছে।

এই বচসাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে(Nandigram)। পরে প্রশাসন ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। আটক গাড়িটি ছেড়ে দেওয়া হয়। বিজেপি দাবি করে ১০০ দিনের টাকা কোন রাজনৈতিক দল দেয় না, সরকার দেয়। কিন্তু দলের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে বলে বিভ্রান্তি মূলক প্রচার চালানো হচ্ছিল। কিন্তু তৃণমূল জানিয়েছে তারা আর দলের পক্ষ থেকে প্রচার করলেও তারা সরকারি এই টাকা দিচ্ছে বলে প্রচার করছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের