সুপ্রিম কোর্টে শুনানির মুখেই ইস্তফা চণ্ডীগড়ের মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের মহানাগরিকের পদে ভোটে কারচুপি করে ভোটে জেতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে ঘটা ন্যক্কারজনক ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে গত ৫ ফেব্রুয়ারি আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ সোমবার ফের ওই বিতর্কিত মেয়র নির্বাচন নিয়ে শুনানি হওয়ার কথা। তার আগে রবিবার আচমকাই ইস্তফা দিলেন চণ্ডীগড়ের মেয়র তথা বিজেপি নেতা মনোজ সোনকর। পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শীর্ষ আদালত গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে বুঝতে পেরেই সম্মান নিয়ে ভেগে গিয়েছেন জালিয়াতি করে মেয়র পদ বাগানো সোনকর।

গত ৩০ জানুয়ারি কেন্দ্রশাসিত চণ্ডীগড় পুর নিগমের মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচন ছিল। ওই নির্বাচনে যৌথভাবে লড়েছিল আম আদমি পার্টি এবং কংগ্রেস। ৩৬ আসনের পুর নিগমে জোটের পক্ষে মোট ২০ জন কাউন্সিলর ছিলেন। কিন্তু ভোটের সময়ে প্রসিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বিজেপি নেতা অনিল মসিহ জালিয়াতি করে আপ-কংগ্রেস জোটের আটটি ভোট বাতিল ঘোষণা করেন। ফলে জোট প্রার্থী কুলদীপ কুমার ১২টি ভোট পান। আর সংখ্যালঘিষ্ঠ হয়েও বিজয়ী হন বিজেপি প্রার্থী মনোজ কুমার সোনকার। প্রিসাইডিং অফিসারের জালিয়াতির বিরুদ্ধে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী কুলদীপ কুমার। এক অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। কিন্তু হাইকোর্ট মেয়র নির্বাচনের ফলাফলের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। এর পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন আপ কাউন্সিলর।

গত ৫ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানিতেই প্রিসাইডিং অফিসারের ব্যালট কারচুপির ভিডিয়ো দেখে তীব্র ক্ষোভ উগরে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। যে পদ্ধতিতে চণ্ডীগড়ের পুরসভার মেয়র নির্বাচনে সেখানকার বিজেপি নিয়ন্ত্রিত প্রশাসন আপ-কংগ্রেসের জোট প্রার্থীকে হারিয়েছেন তা ‘গণতন্ত্রের হত্যা’ বলে আখ্যা দেন প্রধান বিচারপতি। ৭ ফেব্রুয়ারি পুরপ্রতিনিধিদের নির্ধারিত বৈঠকের উপর স্থগিতাদেশ জারিও করে শীর্ষ আদালত।আজ মামলার শুনানি রয়েছে। আর শুনানির আগেই সুড়সুড় করে কেটে পড়েছেন বিজেপির মেয়র।  

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস