দলবদলের জল্পনার মধ্যে বাড়ি থেকে ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা সরালেন কমল নাথ

Share:

নিজস্ব প্রতিনিধি : দলবদলের জল্পনার মধ্যেই নিজের বাড়ি থেকে ‘জয় শ্রী রাম’ লেখা পতাকা সরিয়ে দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। গত কয়েক সপ্তাহ ধরে কমলনাথ ও তাঁর ছেলের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার খবর রটে যায়। এরপরই কমলনাথের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, কমলনাথের দিল্লির বাসভবনে ছাদের ওপর জয় শ্রী রাম লেখা পতাকা দেখা যায়। রবিবারই সেই পতাকা সকলের নজরে আসে। এরপরই কমলনাথের জল্পনা আরও তীব্র হয়। কিন্তু এই জল্পনায় নিজের জল ঢাললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন নিজেই সেই পতাকা বাসভবন থেকে সরিয়ে দিলেন তিনি। ইতিমধ্যে অবশ্য কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছিল, কমলনাথ কংগ্রেস ছাড়ছেন না। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি জীতু পাটওয়ারি কমলনাথের সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। প্রদেশ কংগ্রেসের দাবি ছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কমল নাথকে তাঁর তৃতীয় সন্তান মনে করতেন, তাই কমলনাথ কখনই কংগ্রেস ছেড়ে যাবেন না। প্রদেশ কংগ্রেসের দাবি যে নিছক ছিল না, সেই বিষয়টি ফের প্রমাণিত হল।

এরইমধ্যে কমলনাথের সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কমলনাথ যাতে কংগ্রেস না ছাড়েন, সেই বিষয়ে তাঁকে বোঝানো হয়। কমল নাথের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মধ্যপ্রদেশে কংগ্রেসের সভাপতির পদ থেকে কমল নাথকে সভাপতির পদ থেকে সরানোর পর তিনি দলের প্রতি রুষ্ঠ ছিলেন। পরে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যসভা সদস্য হওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কমল নাথের প্রস্তাবে রাজি হননি। এরপরই গত কয়েক সপ্তাহ ধরে দলের সঙ্গে দুরত্ব রেখেই চলছিলেন কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে