চাকরি চাই? রাজ্যে হচ্ছে Job Fair, নাম লেখান Rojgar Seva পোর্টালে

রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে রাজ্যের ২১টি জেলায় আয়োজিত Job Fair শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিশ্রুতি ও পূর্ব ঘোষণা মতো এদিন অর্থাৎ ১৯ জানুয়ারি সোমবার থেকে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের তরফে রাজ্যের ২১টি জেলায় আয়োজিত Job Fair শুরু হয়ে গিয়েছে। রাজ্যের নানা বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান(Vocational Education Institute), আইটিআই(ITI) এবং পলিটেকনিক কলেজগুলিতে(Polytechnic College) কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের(Trained in Technical Courses) জন্য শুরু হয়েছে এই চাকরি মেলা। রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে রাজ্যের ২১টি জেলায়। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ছাড়া বাকি জেলাগুলির বিভিন্ন কেন্দ্রে এই Job Fair’র আয়োজন করা হয়েছে। চাকরির অফার নিয়ে রাজ্যের এবং বাইরের অনেক বেসরকারি সংস্থা এই Job Fair-এ যোগ দিয়েছে। কলকাতায় এবং জেলাগুলিতে এই Job Fair চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলাগুলিতে কবে ও কোথায় চাকরি মেলা অনুষ্ঠিত হবে তার তালিকা প্রকাশ করেছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। কলকাতা সহ জেলার পলিটেকনিক এবং আইটিআইগুলিতেই এগুলি অনুষ্ঠিত হচ্ছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ছাড়া বাকি জেলাগুলির বিভিন্ন কেন্দ্রে জব ফেয়ার হবে।

রাজ্যের কারিগরি শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে যে, যে সব পড়ুয়ারা এই Job Fair-এ যোগ দিতে চায় তাঁদের প্রথমে https://www.pbssd.gov.in/employer/home – এই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রার করতে হবে। এই পোর্টালটি Rojgar Seva Portal নামে পরিচিত। রাজ্যের যে কোনও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পূর্ণ করা ছাত্রছাত্রীরা এই মেলায় অংশ নিতে পারবে। এর জন্য রাজ্যের সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ছাত্রছাত্রীরা চাকরি পেতে যাতে মেলায় যোগ দেয় তার জন্য সক্রিয় হতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও। Job Fair-এ গিয়ে কোন সংস্থায় চাকরি পাওয়া যাবে, তার জন্য কী যোগ্যতা লাগবে এবং বেতন কত মিলবে, সেসব তথ্য পাওয়া যাবে Rojgar Seva পোর্টালেই।

এর আগে এই ধরনের Job Fair থেকে কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের অনেকের চাকরি হয়েছে। তাই এই ধরনের কোর্স করার উৎসাহও বাড়ছে। শুধু রাজ্যেরই নয়, ভিন রাজ্যেরও অনেক সংস্থা এর আগে এই ধরনের Job Fair-এ অংশ নিয়ে অনেকেই চাকরির জন্য নিয়ে গিয়েছে। তারা আসছে এবারও। কর্ণাটকের কোলারে ৫০০ থেকে ১০০০ চাকরির অফার নিয়ে যোগ দিচ্ছে একাধিক সংস্থা। বেঙ্গালুরু থেকে যারা আসছে তাদের এক একটি সংস্থা চাকরি দেবে দেবে ৫০ থেকে ১০০টির মতো। হাওড়ার ধূলাগড়ের একটি সংস্থা বৃত্তিমূলক ক্ষেত্রে প্রশিক্ষিতদের ৮ হাজার চাকরি দেবে বলে জানিয়েছে। 

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার