পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টার আগেই আত্মঘাতী দশম শ্রেণীর পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশায়  চলছে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা। মঙ্গলবার ওড়িশার বোলাঙ্গির জেলায় রাজ্য বোর্ডের বার্ষিক পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বোলাঙ্গির জেলার কামাক্ষী নগর এলাকার বিশ্বাত্মা এস বিদ্যামন্দিরে। নিহত ছাত্রটি জেলার তালিউদার গ্রামের বাসিন্দা। খুজেনপালির ভগবান বিদ্যা মন্দির কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর।

মঙ্গলবার সকালে হোস্টেলের বাসিন্দারা শৌচাগার থেকে  ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর পর হস্টেলের ওয়ার্ডেন সম্বিত কুমার বলেন, ‘আমরা তার মৃত্যুর কারণ বুঝতে পারছি না। সে পড়াশুনায় খুবই ভাল ছিল। শুধু তাই নয় ওই ছাত্রের উপর স্কুলের কোনও চাপ ছিল না। ‘ ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সুইসাইট নোট উদ্ধার হয়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, বর্তমানে ওড়িশা মধ্যশিক্ষা বোর্ড (বিএসই) দ্বারা পরিচালিত ২০২৪ সালের বার্ষিক ম্যাট্রিকুলেশন (দশম শ্রেণি) পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়েছে। পর্ষদ জানিয়েছে, রাজ্যের ৩,০৪৭টি কেন্দ্রে প্রায় ৫.৫১ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসবে।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে