নৌসেনার জন্য সমুদ্র জরিপ করবে ‘সন্ধায়ক’, নামল জলে

নৌসেনার হাতে উঠে এল বড় অস্ত্র। সমুদ্রের জলের নানা দিক খতিয়ে দেখতে যাত্রা শুরু করল নৌসেনার জাহাজ ‘সন্ধায়ক’

Share:

নিজস্ব প্রতিনিধি: নৌসেনার হাতে উঠে এল বড় অস্ত্র। সমুদ্রের জলের নানা দিক খতিয়ে দেখতে যাত্রা শুরু করল নৌসেনার জাহাজ ‘সন্ধায়ক’। এই জাহাজটি সমুদ্রের সঙ্গে স্থলভাগের তারতম্য মাপবে, কোথায় কতটা পলি জমেছে সমুদ্রে তার জানান দেবে ও যুদ্ধজাহাজের জন্য উপকূল রাস্তা কোনটা সেটাও পরীক্ষা করবে ভারতীয় নৌসেনার এই জাহাজ ‘সন্ধায়ক’। রবিবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের ডকে তৈরি হওয়া এই ‘প্রথম বৃহৎ সার্ভে জলযান’-এর নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট। এই জাহাজটির নাম ‘সন্ধায়ক’ দেন মন্ত্রীর স্ত্রী পুষ্পা ভাট।

এইভাবেই দীর্ঘ ৪০ বছর ধরে এই কাজ নিঃশব্দে করছিল ভারতীয় নৌসেনার জাহাজ ‘আইএনএস সন্ধায়ক’। চলতি বছরের জুন মাসে নৌসেনার ওই জাহাজটি অবসর নেয়। তারপরেই বানানো হয়েছে এই নতুন জাহাজ ‘সন্ধায়ক’। যার যাত্রা শুরু হল রবিবার কলকাতা থেকেই। এই উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আসেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। তিনি বলেন, ‘জল, স্থল ও অন্তরীক্ষে এখন আমরা সম্পূর্ণ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’কে মান্যতা দিয়েই নৌসেনার যুদ্ধজাহাজ ও এই জরিপ জাহাজও জিআরএসইর মতো সম্পূর্ণ ভারতীয় সংস্থায় তৈরি হয়েছে। তার ফলে দেশে বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান।’

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান ভি কে সাক্সেনা জানিয়েছেন, নতুন এই সার্ভে ভেসেল বা ‘জরিপ জলযান’টি মাপে আগের তুলনায় অনেকটাই বড়। এর দৈর্ঘ্য ১১০ মিটার। ৩ হাজার ৪০৮ টনের এই জাহাজের সমুদ্রে গতি ১৮ নট। নৌসেনার ১৮ জন আধিকারিক ও ১৬০ জন কর্মী নিয়ে এই জাহাজ ভাসতে পারে সমুদ্রে। একটি হেলিকপ্টারও বহনে সক্ষম জাহাজটি। এতে রয়েছে অত্যাধুনিক ‘হাইড্রোগ্রাফিক’ যন্ত্র। তবে এখন কিছুটা কাজ বাকি এই অনুসন্ধানকারী জাহাজের। তাই আপাতত জলে নামানো হচ্ছে না এই জাহাজটিকে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক